১৪ ঘণ্টা তল্লাশির পর সুজিত বসুর বাড়ি ছাড়ল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: শুক্রবার একটানা ১৪ ঘণ্টা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি চালানোর পর বেরিয়ে যায় ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী এদিন পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে বহু নথিপত্র আটক করে ইডি। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বোসকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব- এর উল্টো দিকের বিল্ডিং থেকে বার করে শুক্রবার সন্ধ্যার পর নিয়ে আসা হয় সুজিত বোস- এর নতুন বাড়িতে। সুজিত বোসের(Sujit Bose) মুখোমুখি বসিয়ে দুজনের জেরা করার জন্য। সন্ধ্যের পর থেকে প্রচুর দলীয় কর্মী ও অনুরাগীরা লেকটাউনের শ্রীভূমিতে ভিড় জমাচ্ছে রাস্তায়। অবাঞ্চিত ভিড় সরাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ছেলে সমুদ্র বসু সংবাদ মাধ্যমকে জানায় শুক্রবার সকাল থেকে একটানা তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাদের বাড়িতে।

ইডি অফিসাররা চলে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানান তিনি একজন দমকল দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু তার কাছে এই মুহূর্তে নিজের মোবাইল ফোন নেই সেটি ইডি অফিসাররা আটক করে নিয়ে গেছেন। সুজিত বসু জোরের সাথে দাবি করেন ,তিনি ৪৫ বছর ধরে রাজনীতিতে আছেন কোনদিন তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং আগামী দিনেও থাকবেন না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে সুজিত বসু চ্যালেঞ্জ করেন সাদা তোয়ালেতে যে টাকা নিতে তাকে দেখা গেছে সেটা নেইনি আগে নিজে প্রমাণ করুক নিজের মুখ নিজের আয়নায় দেখুক। স্বামীজীর জন্মদিনে কোন অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি ইডির এই তল্লাশির জন্য। মন্ত্রি সুজিত বসু জানান তিনি শনিবার থেকে চার দিনের জন্য গঙ্গাসাগরে থাকবেন তিনি বারবার ইডিও অফিসারদের অনুরোধ করেছিলেন তিনি যেহেতু দমকল দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তার ফোনটা তাকে ফেরত দেওয়া হোক। কিন্তু তারা দেননি তা নিয়ে চলে গিয়েছেন।

মন্ত্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত এই কথা জানানোর পরেও বিডি অফিসাররা তাকে বাইরে যেতে দেননি। যতক্ষণ তল্লাশি হবে ইডি অফিসারদের দাবি, মন্ত্রী কে সশরীরে সেখানে থাকতে হবে। এরপরই সন্ধ্যার পর মন্ত্রী সুজিত বসু এবং তার পুত্রকে মুখোমুখি বসিয়ে জেরা করার সিদ্ধান্ত নেয় ইডির তদন্তকারী অফিসার রা।পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোসের বাড়িতে ইডি হানা দেয়। শুক্রবার ভোর ছটা নাগাদ সুজিত বোস ও বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা। তারপরেই শুরু হয় ইডি(ED) আধিকারিকদের তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পালা। আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস, সেই উপলক্ষে মন্ত্রী ও বিধায়কদের বহু জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সে ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় বাধা সৃষ্টি হয় ইডির তল্লাশি অভিযানে। জানা গিয়েছে তৃণমূল বিধায়ক তথা রাজ্যে প্রাপ্ত মন্ত্রী তাপস রায়ের(Tapas Roy) কলকাতার বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতে ইডি হানা দিয়েছে।

সুজিত বসু ও তাপস রায় দুজনের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই দুই জায়গায় তল্লাশিতে পুলিশের কোন সাহায্য নেয়নি ইডি। আগাম কোন খবরও দেওয়া হয়নি। দুজনের বাড়ির সামনে যাতে অবাঞ্চিত ভিড় না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা বাড়ানো হয়েছে। অবাঞ্ছিত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতা পুলিশ সতর্ক রয়েছে। একইসঙ্গে বিধান নগর ও ব্যারাকপুর কমিশনারেট সতর্ক ছিল। সন্দেশখালির(Sandeshkhali) মত যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য বাইরে থেকে নজরদারি জোরদার করা হয়। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়ি থেকে ১০ ঘণ্টা পর ইডি অফিসাররা চলে যান। তৃণমূলের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়ের বাড়ি থেকেও ১২ ঘণ্টা পর ইডি অফিসাররা তার নিজস্ব মোবাইল ফোনটি নিয়ে বেরিয়ে যান। অপরদিকে ১৪ ঘন্টা পর রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুর বাড়ি থেকে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করে বের হন ইডিও অফিসাররা।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি