‘নো ওয়াটার নো লু’ বিমানবন্দরে অ্যারোব্রিজে তালা বন্দী রাধিকা আপ্তে

আপাতদৃষ্টিতে, তাঁরা এখনও নতুন ক্রুর জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা কখন আসবে সে সম্পর্কে পুরোনো কোন ধারণা নেই। তাই তারা কতক্ষণ ভিতরে তালাবদ্ধ থাকবে তা কেউ জানে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বিমানবন্দরের অ্যারোব্রিজে আটকে গেলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। মাঝে মধ্যেই বিমানের একাধিক অসহনীয় কাণ্ড কারখানার প্রতিচ্ছবি ভক্তদের সামনে তুলে ধরেন সেলিব্রিটিরা। এবার সেই তালিকায় যোগ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। শনিবার বিমানবন্দর থেকে তাঁর অগ্নিপরীক্ষার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। জানালেন, ফ্লাইট বিলম্ব হওয়ার জন্যে তিনিও সহ-যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের অ্যারোব্রিজে আটকে পড়েছেন। যদিও অভিনেত্রী কোথায় আটকে পড়েছেন বা বিমান সংস্থার নাম কী তা সামনে আনেন নি। শনিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করে ‘সেক্রেড গেমস’ অভিনেত্রী জানিয়েছেন, ফ্লাইট বিলম্ব হওয়ার পর যাত্রীদের সবাইকে বিমান সংস্থার কর্মীরা অ্যারোব্রিজে রেখে তালা বন্ধ করে দিয়েছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্তরা।

অভিনেত্রী আরও জানিয়েছেন যে, এয়ারলাইন কর্মীদের এমন ব্যবহার একেবারেই ধারণা ছিল না অভিনেত্রীর। বিমানবন্দর থেকে রাধিকা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে স্পষ্ট তালাবদ্ধ কাঁচের দরজার পিছনে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে একাধিক যাত্রীও বসেছিলেন। অভিনেত্রীকে ক্লিপে কয়েকজন নিরাপত্তা কর্মীদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে। ছবিগুলি শেয়ার করে রাধিকা লিখেছেন, “আমাকে এটি পোস্ট করতে বাধ্য হলাম! আজ সকাল সাড়ে ৮টায় আমার একটি ফ্লাইট ছিল। এখন ১০:৫০ বাজে এবং ফ্লাইটটি এখনও ছাড়েনি। এরপর তাঁদের অ্যারোব্রিজে তালা লাগিয়ে দিয়েছে! যেখানে ছোট শিশু, বৃদ্ধসহ একাধিক সহ যাত্রী রয়েছেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এখানে জল এবং খাবার কিছুর ব্যবস্থা নেই।”

এরপর রাধিকা এয়ারলাইন স্টাফ, সহযাত্রীদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, “আপাতদৃষ্টিতে, তাঁরা এখনও নতুন ক্রুর জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা কখন আসবে সে সম্পর্কে পুরোনো কোন ধারণা নেই। তাই তারা কতক্ষণ ভিতরে তালাবদ্ধ থাকবে তা কেউ জানে না। তাঁরা বলেছে আমাদের সর্বনিম্ন পর্যন্ত দুপুর ১২ টা পর্যন্ত থাকতে হবে। জল নেই, কোন খাবার নেই। মজার যাত্রার জন্য ধন্যবাদ!!” এমন ঘটনা দেখে এই মূহুর্তে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড়। রাধিকাকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত মেরি ক্রিসমাস-এ ক্যামিও চরিত্রে দেখা গেছে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ছবিটি। মুক্তির প্রথম দিনে, ছবিটি ভারতে প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। মেরি ক্রিসমাস হিন্দি এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছে।মেরি ক্রিসমাস-এর হিন্দি সংস্করণে অভিনয় করছেন, সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান, এবং তিন্নু আনন্দ। তামিলে রয়েছেন, রাধিকা শরৎকুমার, শানমুগরাজা, কেভিন জে বাবু, এবং রাজেশ উইলিয়ামস রয়েছেন। এরপর রাধিকা আপ্তে-কে কীর্তি সুরেশের সঙ্গে একটি ক্রাইম থ্রিলারে দেখা যাবে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ