জামাই বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, ঘটনায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়ের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বনগাঁ থানার(Banga P.S.) ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের চড়ুইগাছি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল তার স্ত্রী পূর্ণিমা মন্ডলকে বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায় তার মেয়ে মৌ মন্ডলের বাড়িতে কুপিয়ে খুন করে।

মৃতের পরিবার সূত্রে খবর, পূর্ণিমা মন্ডল গত বৃহস্পতিবার তার মেয়ে মৌ মন্ডলের বাড়িতে যান এবং বিশ্বজিৎ মন্ডল গতকাল সন্ধ্যায় মৌ এর বাড়িতে যান। বিশ্বজিৎ সেখানে গিয়ে পূর্ণিমা মন্ডলকে ছুড়ি দিয়ে আঘাত করে। তারা তৎক্ষণাৎ পূর্ণিমা মন্ডলকে বনগাঁ মহাকুমা হাসপাতালে(Banga Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডলের(Biswajit Mondal) উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন তার মেয়ে মৌ মন্ডল। মৌ মন্ডল আরো জানিয়েছেন বেশ কিছুদিন ধরে মা বাবার সম্পর্কে টানাপোড়েন চলছিল। ডিভোর্স ফাইলও হয়েছিল। শুক্রবার বাবা কিছু কাগজপত্র দিতে আসার কথা ছিল। তিনি হঠাৎ করে এসেই এই ঘটনা ঘটায়।অভিযুক্ত এখনো পলাতক ।অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে বনগাঁ থানার পুলিশ ।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি