১২ বছরের সংসারে ইতি, ডিভোর্স হয়ে গেল নাকি ধর্মেন্দ্র-হেমা কন্যা এশার?

শুধু তাই নয়, এই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ভরত, তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করছেন। পোস্টে ওই ব্যবহারকারী নিজেকে ভরতের গার্লফ্রেন্ড বলে দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সম্পর্ক গড়তে যেমন সময় লাগেনা, তেমনি সম্পর্ক ভাঙতেও সময় লাগেনা। বিষয়টি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলের কাছেই প্রযোজ্য। বিশেষ করে, সেলিব্রিটিদের বিচ্ছেদ দেখতে দেখতে চোখ শয়ে গিয়েছে ভক্তদের। এখন সাধারণ মানুষরাও সেই পন্থা অবলম্বন করছে। আর বিনোদন ইন্ডাস্ট্রিতে তারকাদের সম্পর্কের মধ্যে ভাঙা-গড়া চলছেই। যাই হোক, দিন কয়েক আগেই ১৪ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন ‘কৃষ্ণা কটেজ’ খ্যাত অভিনেত্রী ঈশা কোপ্পিকার। তাঁদের বিচ্ছেদের কথা দিন কয়েক আগেই শিকার করেছেন তাঁর স্বামী। এবার শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ হতে চলেছে ধর্মেন্দ্র এবং ড্রিম গার্ল হেমা মালিনীর কন্যা এশা দেওলের। বিয়ের পরেই অভিনয় দুনিয়াকে বিদায় জানান এশা দেওল।

কিন্তু সেই বিয়েই নাকি এবার ভাঙতে বসেছে এশার। এই কথা ঠিক যে, বর্তমানে হেমার জন্মদিন হোক বা দেওল পরিবারের যেকোনও অনুষ্ঠানে এশাকে দেখা গেলেও তাঁর স্বামী ভরত তখতানিকে দেখা যায় না। এরপর থেকেই গুঞ্জন যে, তাঁরা কেন একসঙ্গে থাকেন না? সম্প্রতি এশা দেওলের এই খবর রীতিমতো চমকে দিল দেশবাসীকে। খবর অনুযায়ী, অভিনেত্রী তাঁর স্বামী ভরত তখতানির সঙ্গে থাকছেন না, তারা আলাদা হয়ে গিয়েছেন। বলিউড লাইফ এবং বলিউড শাদি ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রেডিটে একটি পোস্টের মাধ্যমে জানান, এশা এবং ভরত একে অপরের সঙ্গে এখন থাকেন না, তাঁরা থেকে আলাদা হয়ে গিয়েছেন। যে কারণে জনসমক্ষে তাদের আর একসঙ্গে দেখা যায় না। শুধু তাই নয়, এই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ভরত, তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করছেন। পোস্টে ওই ব্যবহারকারী নিজেকে ভরতের গার্লফ্রেন্ড বলে দাবি করেছেন। নববর্ষের দিনে বেঙ্গালুরুতে তাঁরা একসঙ্গে পার্টিও করেন।

যদিও এখনও পর্যন্ত দেওল পরিবারের কেউ এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশের পর ব্যবহারকারীরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভারত কিন্তু তাঁর পরিবার এবং স্ত্রীকে খুব ভালোবাসে।’ আরেকজন লিখেছেন, ‘এমন ঘটনা যেন ইশার সঙ্গে না ঘটে যা তাঁর মায়ের সঙ্গে ঘটেছে।’ এশা এবং ভরতের ২০১২ সালে ২৯ জুন বিয়ে হয়। ইসকন মন্দিরে অত্যন্ত সারল্য সহকারে উভয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পাঁচ বছর পর, এই দম্পতি কন্যা রাধ্যার বাবা-মা হন এবং তারপরে ২০১৯ সালে, এশা তাঁদের দ্বিতীয় কন্যা মীরায়া তখতানির জন্ম দেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এশা-ভরতকে একে অপরের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায়। তবে এবার এশা দেওলের জন্মদিনের সেলিব্রেশন থেকেই অনুপস্থিত ছিলেন ভরত। হেমা মালিনীর জন্মদিনেও ভরতকে দেখা যায়নি। তখন থেকেই গুঞ্জন চরমে ওঠে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ