আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোপা দেল রে’তে মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে জিতল আতলেতিকো

নিজস্ব প্রতিনিধি: সৌদির মাটিতে আট গোলের আরব্য রোমাঞ্চে সুপার স্প্যানিশ কাপে চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে হার মানতে হয়েছিল আতলেতিকোকে। বৃহস্পতিবার কোপা দেল রে-তে মাদ্রিদ ডার্বি জিতে মধুর প্রতিশোধ নিলেন গ্রিজম্যানরা। শেষ ষোলোয় রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে ঠাঁই করে নিল আতলেতিকো।

ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল দুই দল। বল দখলের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি ছিল না। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। দুই দলের খেলোয়াড়রাই পরস্পরের রক্ষণে একাধিকবার হানা দিয়েছিল। যদিও কাঙ্খিত গোল পায়নি। অবশেষে ৩৯ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে ফেলেন রিয়ালের রক্ষণ ভাগের খেলোয়াড় আন্তোনিও রুডিগার। তাঁর ভুলে বল পেয়ে যান আতলেতিকোর স্যামুয়েল লেনোর। রিয়ালের জালে বল জড়াতে কোনও ভুল করেননি তিনি। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় রিয়াল। প্রথমার্ধের সংযুক্ত সময়ে লুকা মদ্রিচের নেওয়া ফ্রিকিক বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন আতলেতিকো গোলকিপার ইয়ান ওবলাক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় আতলেতিকো। ৫৭ মিনিটে রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার ভুলে বল পেয়ে যান আতলেতিকোর স্ট্রাইকার আলভারো মোরাতা। গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৮২ মিনিটে জুড বেলিংহামের ক্রস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান হোসেলু। নির্ধারিত সময়ে ফলাফল ২-২ থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ১১০ মিনিটের মাথায় রিয়াল তারকা ভিনিসিয়ুসের কাছ থেকে বল কেড়ে মাঝমাঠ থেকে দৌড়ে বক্সে ঢুকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন গ্রিজম্যান। ১১৯ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেঁরেক পোঁতেন রিকেলমে। ওই গোলের পরে আর ম্যাচে ফিরতে পারেননি স্প্যানিশ সুপার কাপ জয়ীরা। সব মিলিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকার পরে হারের মুখ দেখতে হলো রিয়াল মাদ্রিদকে।

Published by:

Share Link:

More Releted News:

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ