কলকাতা পুরনিগমের অধিবেশনেও এবার রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’

ঠিক করা হয়েছে কলকাতা পুরনিগমে এবার থেকে মাসিক অধিবেশন শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে এবং তা শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) রাজ্য সঙ্গীত(State Anthem) এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূলের পরিষদীয় দল। সেই নিয়ে গত বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৩, রাজ্যের তৎকালীন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি নির্দেশিকা জারি করেন। সেই নির্দেশিকায় জানানো হয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’-কেই ‘রাজ্য সঙ্গীত’ হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। একই সঙ্গে সেই অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। পাশাপাশি, এই দুই গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথাও বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই এবার কলকাতা পুরনিগমের(KMC) অধিবেশনেও জাতীয় সঙ্গীতের(National Anthem) সঙ্গে জুড়ে গেল রাজ্য সঙ্গীতও। ঠিক করা হয়েছে অধিবেশন শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে এবং তা শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে। যতদিন অধিবেশন চলবে ততদিন প্রত্যহ এই দুটি গান গাওয়া হবে।

কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশন এতদিন এমনি শুরু হত। এবার থেকে আর সেই ছবি দেখা যাবে না। অধিবেশন শুরু হবে ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে ও তা শেষ হবে ‘জনগনমন অধিনায়ক’ দিয়ে। দুটি গানই অধিবেশন কক্ষে থাকা সবাইকে উঠে দাঁড়িয়ে গাইতে হবে। গতবছরের শেষ দিনে মুখ্যসচিব যে নির্দেশিকা জারি করেছিলেন তা মেনেই এই রীতি চালু করা হচ্ছে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্য সঙ্গীত হিসাবে চিহ্নিত ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজে একাধিক অনুষ্ঠানে গেয়েছেন। স্পেনে শিল্প সম্মেলনে গিয়েও রাজ্য সঙ্গীত গান মুখ্যমন্ত্রী। সম্প্রতি ২৯তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও গাওয়া হয় গানটি। গতকাল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও এই গান গাওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীতও গাওয়া হয়। এবার থেকে এই ছবি দেখা যাবে কলকাতা পুরনিগমের অধিবেশন কক্ষেও।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে