নৈহাটি রেলের মাঠে উদ্বোধন হল ‘বাংলা মোদের গর্ব মেলা’

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি ও মালদা : পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে নৈহাটি রেলের মাঠে উদ্বোধন হল বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ও নৈহাটি পৌরসভার(Naihati Municipality) সহযোগিতায় নৈহাটিতে শুরু হলো এই মেলা ও প্রদর্শনী। শুক্রবার রাতে এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী (Minisater)পার্থ ভৌমিক। মন্ত্রী ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা লোকনাথন, উত্তর ২৪ জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান (Chairman)অশোক চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই মেলাতে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কারার ওই লৌহ কপাট নামে এক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এদিকে মালদাতে দুয়ারে সরকারের(Duyarea Sarkar) পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ শুরু গ্রামে গ্রামে। রাজ্য সরকারের প্রায় ২০ টি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে শনিবার থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হল সমস্যা সমাধান-জনসংযোগ শিবির। শনিবার সবুজ পতাকা দেখিয়ে ইংলিশবাজার ব্লকের সাতটারি এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলাশাসক(DM) নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালঙ্খে।

এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশবাজার(Englishbazar) বিডিও অনিরুদ্ধ ঘোষ, জয়েন্ট বিডিও , ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, জেলা পরিষদ সদস্যা প্রতিভা সিংহ, জুয়েল রাহমান সিদ্দিকী সহ এলাকার জনসাধারণ। শনিবার জনসাধারণের মধ্যে পাশাপাশি বসে নিজের হাতে কলম নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করে দেন জেলাশাসক(DM) এবং পুলিশ সুপার। পাশাপাশি জনসাধারণের সরাসরি সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা শাসক এবং পুলিশ সুপার(SP)।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি