চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁতে মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধ, সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: এলাকায় মদের দোকান খোলা হলে পরিবেশ নষ্ট হবে। মদের দোকান খোলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বাধার মুখে পড়ে দোকান না খুলে চলে যায় আবগারি দপ্তরের লোকেরা। তারা যেতেই বিক্ষোভ কারীদের মধ্যে এক জনকে ধরে মারধোর করে দোকান মালিকের লোকেরা।উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা(Banga P.S.) এলাকার কলমবাগান এলাকায় প্রদীপ রায় নামে এক ব্যক্তির সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান নিয়ে দীর্ঘদিন কোর্টে মামলা চলছিল।

কোর্টের রায় নিয়ে এদিন আফগারি দপ্তরের(Excise Department) তরফ থেকে দোকান খুলতে আসেন আবগারি দপ্তরের অফিসারেরা । এই এলাকায় মদের দোকান খোলা যাবে না বলে আবগারি দপ্তরের আধিকারিকদের সামনে ক্ষোভ জানাতে থাকে এলাকার বাসিন্দারা । বনগাঁ বাগদা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা । দীর্ঘক্ষণ আন্দোলন চলার ফলে দোকান না খুলেই ফিরে যায় আবগারি দপ্তরের প্রতিনিধিরা । আবগারি দপ্তরের প্রতিনিধিরা বেড়িয়ে যেতেই আন্দোলনকারীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পরে মালিকপক্ষ।

আন্দোলনকারী দাবি করেন তিনি প্রতিবাদ করেছেন বলেই তাকে মারধর করেছে মদের দোকানের মালিক প্রদীপ রায় ও তার লোকেরা । যদিও মদের দোকানের মালিক প্রদীপ রায় দাবি করেছেন, তার দোকান তিনি একজনকে দেখভালের দ্বায়িত্ব দিয়েছিলেন। আদালতের নির্দেশে আবগারি দপ্তরের লোকেদের সঙ্গে নিয়ে আজ দোকান খুলতে গিয়েছিল। যিনি এই দোকানের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি কিছু লোকজনকে টাকা দিয়ে নিয়ে এসে দোকান খুলতে বাধা দেয় ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ