Loading live market data...
Loading active stocks...
Connecting...

রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেন পরিষেবা চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার রানাঘাট – শিয়ালদহ রেলওয়ের যাত্রাপথে নতুন পালকের সংযোজন। এবার রানাঘাট- শিয়ালদহ চালু হলো রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশাল(Ladies Special) ট্রেন। এই ট্রেনটিতে একাধিক যাত্রীদের সুবিধা নিয়েই চালু হয় । রবিবার সকাল ১০ঃ৪৫ মিনিটে রানাঘাট পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনের যাত্রা পথের সূচনা হয়। এই ট্রেনটিতে রয়েছে দুটি স্পেশাল কোচ(Special Coach)। রয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি। এছাড়াও জনসাধারণের জন্য জেনারেল কামরা রয়েছে।

প্রথম শ্রেণীর কোচের আরাম দায়ক বসার ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা, মোবাইল চার্জিং এছাড়াও একাধিক সুবিধা রয়েছে। রানাঘাট ৫ নম্বর প্লাটফর্ম থেকে উদ্বোধন হয় এই ট্রেনের যাত্রা পথের। উপস্থিত ছিলেন দীপক নিগম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিয়ালদাহ ডিভিশন(Sealdaha Division)। ট্রেন উদ্বোধনের শেষে রেলের পক্ষ থেকে জানানো হয়, ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে মুম্বাইয়ের পর দ্বিতীয় এই ট্রেন। সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন(Ranaghat Station) থেকে সকাল ৭ঃ৪৫ মিনিটে শিয়ালদাগামী এই ট্রেন ছাড়বে। যাত্রীরা খুব খুশি ইস্টার্ন রেলওয়ের এই উদ্যোগে। এই ট্রেনে কামরাগুলির মধ্যে বিভিন্ন ধরনের অংকন ফুটিয়ে তোলা হয়েছে। বসার আসনগুলিকে ও সুন্দর করে সাজানো হয়েছে।

এদিকে বাড়ি থেকে গুলিভর্তি পিস্তল সহ দুষ্কৃতী গ্রেফতার।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার (Haroa P.S.)সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রাম থেকে বছর ২৬ এর ফিরোজ মোল্লা ওরফে টিটু তার বাড়িতে যায় পুলিশ।তল্লাশি করতে গিয়ে গুলি সহ পিস্তল উদ্ধার হয় ।বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের খাতায় দীর্ঘদিন নাম ছিল ফিরোজের। সে বাড়িতে অস্ত্র মজুতকরেছিল বলে অভিযোগ। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ আধিকারিক তাপস ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার ভোররাতে তার বাড়ি থেকে গুলি ভর্তি পিস্তল উদ্ধার করে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাকে পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর