বাগদা ট্রাফিক গার্ডের উদ্বোধন করলেন বনগাঁর পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: উত্তর ২৪ পরগনা জেলার বাগদাতে পৃথক ট্রাফিক গার্ড চালু হল।২০২৩ সালের অক্টোবর মাসের ৪ তারিখে বাগদাতে নতুন করে ট্রাফিক গার্ডের সূচনা করা হয়েছিল। কিন্তু এতদিন বাগদার ট্রাফিক গার্ডের জন্য কোন ভবন ছিল না । সোমবার বনগাঁ জেলার পুলিশ সুপার (SP)জয়িতা বোস হেলেঞ্চাতে বাগদা ট্রাফিক গার্ডের(Bagda Traffic Guard) নতুন অফিসের উদ্বোধন করেন । এই বিষয়ে বনগাঁর পুলিশ সুপার জয়িতা বোস বলেন, বনগাঁ- বাগদা সড়ক সহ বাগদার ট্রাফিক সামলানোর জন্য আমরা নতুন করে বাগদার ট্রাফিক গার্ডের শুভ সূচনা করেছিলাম গত বছর অক্টোবর মাসের ৪ তারিখে।

এতদিন কোন ভবন ছিল না। নতুন করে এই ভবনের উদ্বোধন করা হলো সোমবার । আগামীতে বাগদা এলাকায় যাতে দুর্ঘটনা কমানো যায় সেই কারণেই ট্রাফিক গার্ড বাগদা আলাদা করা হয়েছে । মুখ্যমন্ত্রীর ‘ ড্রাইভ সেফ লাইফ’ প্রচারের অংশ হিসাবে বাগদা ট্রাফিক গার্ড করা হয়েছে । উদ্দেশ্য আগামী দিন বাগদাতে দুর্ঘটনায় মৃত্যু ঘটনা শূন্যতে নিয়ে এসে দাঁড় করানো। এদিকে, প্রশাসনের বড়সড় সাফল্য সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগরের কৈজুরী পঞ্চায়েতের কাবাড্ডা সীমান্ত থেকে দশ পিস সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী।

১০২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা হাতেনাতে পাকড়াও করে কাবাড্ডা সীমান্ত থেকে।প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে। সীমান্ত বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে কিভাবে ভারতের ঢুকলো এ নিয়ে সন্দেহ দানা বেঁধেছে, সীমান্ত সুরক্ষা নিয়ে। ওই ১০ পিস সোনার বিস্কুট আনুমানিক বাজার মূল্য ৭৮ লক্ষ টাকা। ধৃত পাচারকারিকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যায়, ধৃত পাচারকারীর নাম পরিতোষ ব্যানার্জি, বয়স আনুমানিক ৪৫বছর, তার বাড়ি স্বরূপনগর কৈজুরী গ্রাম পঞ্চায়েত এলাকাতে ।ধৃতকে সোমবার বসিরহাট মহাকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি