বিজেপির ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যারাকপুরের চিড়িয়া মোড় রণক্ষেত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: রণক্ষেত্র ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে পুলিশ কমিশনারেটের অফিস চত্বর এলাকা। সোমবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশ কমিশনারেট ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। সেখানেই পুলিশের সাথে বিজেপি কর্মীদের মার মুখী লড়াই শুরু হয়। পুলিশ বাধ্য হয় জলকামান(Water Cannon) ছুঁড়তে। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিজেপি কর্মীরা ভেতরে প্রবেশ করতে গেলে বেঁধে যায় সংঘর্ষ। অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল ও পাথর ছোড়া হয়। এরপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় র‍ ্যাফ ও কমব্যাট ফোর্স(Combat Force)। পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি মহিলা কর্মী আহত হন।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) অভিযোগ করেন যেভাবে অন্যায় ভাবে পুলিশ মহিলা বিজেপি কর্মীদের লাঠিচার্জ করেছে এই ঘটনার বিরুদ্ধে বিজেপি আদালতের শরণাপন্ন হবে এবং জাতীয় মহিলা কমিশনে নালিশ জানাবে। শুধু তাই নয় ব্যারাকপুরের কমিশনারের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি। এদিনের এই সংঘর্ষের দরুন ব্যারাকপুরে(Barrackpore) চিড়িয়ামোড় সহ বিস্তীর্ণ এলাকায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। পুলিশ ফোর্স ব্যারাকপুর স্টেশন মারমুখী বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে ধেয়ে যায়।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা ব্যারাকপুরে আইনশৃঙ্খলা অবনতি অভিযোগ তুলে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ডেপুটেশন দিতে এসেছিলেন। কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার তাদের সেই ডেপুটেশন দিতে না দিয়ে পুলিশকে পরিচিত করে লাঠিচার্জ করে এবং একাধিক ব্যারিকেড করে বিজেপির এই কর্মসূচিকে বানচাল করে। তাই রাজ্য বিজেপি ব্যারাকপুর কমিশনারের কমিশনারের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনে আদালতে নালিশ জানাবে। সেদিন বিজেপির মহিলা কর্মীরা অভিযোগ করেন তাদেরকে পুরুষ পুলিশরা বেধড়ক মারধর করে ।মহিলা পুলিশ ছিল না

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়