বইমেলায় বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আঙুলে কামড়

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: কলকাতা বইমেলাতে সোমবার রাতে তুমুল উত্তেজনা দেখা দেয়। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে বেশ কিছু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ সেই বিক্ষোভ সরাতে গিয়ে পুলিশ বল প্রয়োগ করে। এমনকি ধস্তাধস্তিতে এক মহিলা বিক্ষোভকারীর আঙ্গুলে কামড়ে দেয় এক পুলিশ অফিসার। এই ঘটনার পর তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা বইমেলার প্রাঙ্গণে। বিশাল পুলিশ বাহিনী আন্তর্জাতিক সল্টলেকের(Saltlake) কলকাতা পুস্তক মেলা(Kolkata Book Fair) প্রাঙ্গনে উপস্থিত হয়ে দীর্ঘ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের অভিযোগ রবিবার সন্ধ্যায় কলকাতার পাঠশালাতে পড়াশোনা করা কিছু বস্তির ছেলে মেয়েরা তারা বইমেলা প্রাঙ্গনে হাজির হয়েছিলেন। তাদের দেখে পুলিশ সেখান থেকে তাদের জোর করে হটিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ করেন সেখানে উপস্থিত কিছু মানুষজন। তাদেরকে পুলিশ কলকাতা বইমেলার অস্থায়ী যে কন্ট্রোল রুম আছে সেখানে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখেন। রবিবার বই মেলা শেষ হয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের এই আচরণের প্রতিবাদে সোমবার রাতে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ানের সামনে বেশ কিছু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

একে কেন্দ্র করে নতুন করে দেখা দেয় উত্তেজনা। বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ এসে ওই বিক্ষোভকারীদের হটাতে বল প্রয়োগ করে এবং লাঠি নিয়ে তেড়ে যায়। এতে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের সঙ্গে মেলা প্রাঙ্গনে উপস্থিত পুলিশ কর্মীদের। সেই সময় এক মহিলা বিক্ষোভকারীর হাতের আঙুলে কামড়ে দেয় পুলিশ। যাকে কেন্দ্র করে আরো উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। পরে বিধান নগর কমিশনারের উচ্চপদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি