পুঞ্চে সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা, গুলি চালনা শুরু সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি : জম্মু কাশ্মীরের পুঞ্চে শনিবার ফের গুলি চালাল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখায় সন্দেহভাজক ব্যক্তিদের ঘোরাফেরা দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করল সেনাবাহিনী। গোটা এলাকায় চরুনি তল্লাশি শুরু হয়েছে।

এদিন গোপন সূত্রে খবর পেয়েই নিয়ন্ত্রণরেখার কাছে মান্থারের সেবরা গালি এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে সেনাবাহিনী। বেশ কিছুদিন ধরেই সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা চলছিল বলে সেনা সূত্রে খবর। এদিন সন্দেহভাজন জঙ্গিদের ঘোরাফেরা করতে দেখেই গুলি চালাতে শুরু করে জওয়ানরা। মান্থারের সেবরা গালি এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কিছুদিন পরেই এই সব এলাকায় তুষারপাত শুরু হবে। সেনাবাহিনীর কাছে খবর, সেই তুষারপাতের সুযোগ নিয়েই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করতে পারে। জঙ্গিরা যাতে সেই অনুপ্রবেশের সুযোগ না পায়, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে সেনাবাহিনীর তরফে। গত শুক্রবার হোয়াটস নাইট ক্রপসের জেনারেল অফিসার কমান্ডিং নবীন সচদেব ঘটনাস্থলে যান ও পরিস্থিতির পর্যালোচনা করে দেখেন।

পুঞ্চে সেনাবাহিনীর গুলির লড়াই নতুন কিছু নয়। এর আগে একাধিকবার পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক গ্রামে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে ও জঙ্গি দমনে তল্লাশি চালাতে হয়েছে সেনাবাহিনীকে। এর আগে একাধিকবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইও হয় সেনাবাহিনীর।

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী