১২ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল মাধ্যমিকের দ্বিতীয় দিনে

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ফের দ্বিতীয় দিনেও ইংরেজি প্রশ্ন ফাঁস। এরই পরিপ্রেক্ষিতে এবছর ১২ জন পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়(Ramanuj Gangopadhay)।  শনিবার সল্টলেকের নিবেদিতা ভবনে(Nibadita Bhavan) সাংবাদিক বৈঠক করে তিনি জানান ,সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই একটি চক্র এই পরীক্ষাগুলিকে কালিমালিপ্ত করতেই চক্রান্ত করেছে। পাশাপাশি পর্ষদ সূত্রের খবর, এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারের কাছ থেকে সাহায্য নিচ্ছিল প্রশ্নপত্র পাঠিয়ে।

শুক্রবার ১৪টি মোবাইল ফোন বাজেয়াপ্তর পর শনিবার ১৬ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মালদার এনায়েতপুর হাই স্কুলের ৭ জন পরীক্ষার্থী, গয়েশ্বরী বিদ্যাভবন পেয়ারি নিকেতনের চারজন, জলপাইগুড়ির ময়নাগুড়ি(Mainaguri) আমগুড়ি রামমোহন হাই স্কুলের একজন সহ মোট ১২ জনের এ বছরে পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও বর্ধমান রামকৃষ্ণ বিদ্যাপীঠ কেন্দ্রে কাটোয়া কাশীরাম দাস স্কুল এর একজন পরীক্ষার্থী দক্ষিণ দিনাজপুরের বন্যা রাজকিশোরী হাই স্কুলের চারজন, মালদা পাঁচকরিতলা হাই স্কুলেরএক জন পরীক্ষার্থীর শনিবারের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে।

১৮ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্নপত্র যাতে পাশ না হয় তার জন্য পর্ষদ আগে থেকেই কিউ আর কোডের(QR Code) মাধ্যমে ব্যবস্থা নিয়েছিল । তারপরেও প্রথম দুদিনই এই ধরনের ঘটনা সরকারকে কালিমালিপ্ত করতে বোর্ডকে কালিমালিপ্ত করতে এডুকেশন খারাপ হয়ে গেছে এই চক্রান্ত করতেই এটা করা হচ্ছে বলে মনে করছে পর্ষদ ।কিন্তু যেই করুক কোনভাবেই মার্জনা করা হবে না। সূত্রের খবর, গয়েশ্বরী ভবন বিদ্যানিকেতন কিছুদিন আগেই কোর্টের নির্দেশ অনুযায়ী ২৪ জনকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফাইন দিয়ে এডমিট কার্ড দেওয়া হয়েছিল এমনটাই শনিবার জানায় পর্ষদ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি