বহিরাগতরা গ্রামবাসীদের হাতে টাকা গুঁজে দিয়ে অশান্তি পাকাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: জেলিয়াখালিতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। বুধবারের পর ফের শুক্রবার সকাল থেকে সেই সব জমি দখলের নামলো গ্রামবাসীরা। যদিও গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, গত দুদিন ধরে গ্রামবাসীদের হাতে বহিরাগতরা এসে টাকা গুঁজে দেয়। সহজ সরল গ্রামবাসীগুলিকে ভুল বুঝিয়ে অর্থ লোভ দেখিয়ে তাদের ক্ষিপ্ত করে তোলে। এরপরেই শুক্রবার সকাল থেকে শিবপ্রসাদ হাজরার(Sibaprasad Hazra) পোল্ট্রি ফার্ম- এ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে জমির দখল নেয় একদল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ তাদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেছোভেরি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা।

এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের(Sk.Sahazahan) অনুগামী। সামন্ত প্রভুদের কায়দায় শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের। মজুরি চাইলেই জুটতো প্রহার, জন খাটা স্বামীদের মেরে কোমর ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন গ্রামের মহিলারা। পুলিশ জানিয়েছে এইসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।গত কয়েক দিনের পাশাপাশি শুক্রবার সন্দেশখালি এলাকায় আবারো সংগঠিত হলো বিক্ষোভ।

সন্দেশখালির দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারকে গ্রেফতারের দাবিতে এদিন মহিলারা হাতে লাঠি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্দেশখালি এলাকার কয়েকশো মহিলারা এই বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ এলাকায় মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। এলাকায় কোন উন্নয়নের কাজ করা হচ্ছে না, তৃণমূলের কোনো মিটিং মিছিলে যদি না যায় এলাকার মানুষেরা তাদের রেশন বন্ধ করে দিচ্ছে, জব কার্ডের কাজ বন্ধ করে দেওয়া হতো। জব কার্ডের কাজের টাকা ও তারা হাতিয়ে নিত‌। এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই শুনতে হতো নানান হুমকি।

থানায় গেলেও কোন ব্যবস্থা নিতো না পুলিশ। যদি ওই সব অভিযোগ এবং বিক্ষোভের পেছনে বহিরাগতদের মদত মাওবাদী (Maoist)সংগঠনের ইন্ধন এবং বহিরাগতদের অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সন্দেশখালিতে(Sandeshkhali) যে বহিরাগতরা ঢুকে সেখানে গোলমাল পাকাচ্ছে ,অগ্নি সংযোগগের ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত গ্রামবাসীদের ক্ষেপিয়ে তুলছে, তাদের চিহ্নিত করতে শুক্রবার দুপুর থেকে পুলিশ গ্রামগুলিতে অভিযান শুরু করে। একের পর এক পোল্ট্রি ফার্ম এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ লাঠি নিয়ে ধেয়ে যায়।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী