লোকসভা নির্বাচনের আগে বারাসতে পুলিশের রুট মার্চ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসতঃ ভোটের আগেই পুলিশের রুট মার্চ। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতর থেকে স্টেশন রোড হয়ে পুরসভা সহ কেএনসি রোডে রুটমার্চ(Route March) করে পুলিশ ও র‍্যাফ। এর দায়িত্বে ছিলেন বারাসতের এসডিপিও(SDPO) বিদ্যাগড় আজিঙ্কে এন্টনি ও বারাসাত থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায়।

সামনেই লোকসভা নির্বাচন। যদিও তার ঘোষণা এখনও হয়নি। তার আগেই এলাকায় এলাকায় শুরু হলো পুলিশের রুটমার্চ। এদিন এসডিও বলেন, বারাসত(Barasat) পুলিশ জেলায় এসপি থেকে শুরু করে বিচিন্ন থানায় নতুন আধিকারিকেরা যোগ দিয়েছেন। মানুষের সঙ্গে তাদের পরিচিতি ও লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই রুটমার্চ। বিভিন্ন থানা এলাকায় পালা করে চলবে এই রুটমার্চ। অন্যদিকে,জগদ্দলের ওয়েভারলি জুট মিলে পাট(Jute) গোডাউনে আগুন লাগে।জগদ্দলের ওয়েভারলি জুট মিলে শুক্রবার দুপুরে হঠাৎই আগুন লাগে।

এই জুট মিলের পাট গোডাউনে এই আগুন লাগে। ফলে মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জুট মিলের শ্রমিকরা এই আগুন নেভানোর চেষ্টা করলেও পরবর্তীকালে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি থেকে এই আগুন লাগল জানা না গেলেও প্রাথমিকভাবে দমকলের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এই আগুনে বহু কাঁচা পাট ভষ্মীভূত হয়ে যাওয়ায় মিল কর্তৃপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি