ভাটপাড়া হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থী ।
পেটে ব্যথা নিয়ে গত পরশুদিন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় জগদ্দল -এর করন সিং ।সে শ্যামনগর(Shyamnagar) বিবেকানন্দ হাই স্কুলের ছাত্র। এবছর তার মাধ্যমিক পরীক্ষার শিট পড়েছিল শ্যামনগর সীতানাথ পাঠশালা হাইস্কুলে। আর সেখানেই ভূগোল পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা হয় তার।

পরিবারের লোককে খবর দেওয়ার পর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করার পর ভর্তি নেওয়ার সিন্ধান্ত নেন। শুক্রবার হাসপাতালের বেডে বসেই এবারের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা দিল করণ।হাসপাতালে পরীক্ষা হলের সামনে মোতায়েন ছিলো পুলিশ। হাসপাতালের বেডে মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Candidate)পরীক্ষা ঘিরে সতর্ক ছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যান্য রোগীরা ও হাসপাতালে কর্মীরাও ওই পরীক্ষার্থীদের সুস্থভাবে পরীক্ষা দিতে সব রকমের সহযোগিতা করেন।

এদিকে,তিন মহিলা সহ ফের ছয় বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার বাগদা থানার পুলিশ। তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই ভারতীয় দালালকে। পুলিশ জানিয়েছে, ধৃত দালালদের নাম মিহির নাগ ও বাবাই দেবনাথ।  তাদের বাগদা থানার(Bagda P.S.) কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাশীপুর এলাকায় সন্দেহ ভাজনভাবে ঘোরা ফেরা করছিল ধৃতরা। তাদের দেখে সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। ভারতে প্রবেশের কোন বৈধ কাগজ পত্র দেখাতে না থাকায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত ৮ জনকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি