১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে সভা করবে তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার বিরোধী সংবাদমাধ্যম, সিপিএম ও বিজেপির সাঁড়াশি চাপে খানিকটা হলেও কোণঠাসা সন্দেশখালির তৃণমূল কংগ্রেস কর্মীরা। বহিরাগতদের হামলার আশঙ্কায় অনেকেই নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। দলীয় কর্মীদের মানসিকভাবে চাঙা করতে আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সন্দেশখালির কালীনগরে প্রকাশ্য সভা করবে তৃণমূল নেতৃত্ব। চন্দ্রিমা ভট্টাচার্য জেলার একাধিক মন্ত্রী ওই সভায় উপস্থিত থাকবেন। মঙ্গলবার সন্ধেয় কালীনগরে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। যদিও ক্রমশ পরিস্থিতি শান্ত হয়ে আসছে। বিজেপি এবং সিপিএম সমর্থকদের বিক্ষোভের আগুন রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ কয়েকদিন ওই পরিষেবা বন্ধ রাখার পরে সোমবার রাত থেকে আংশিকভাবে চালু করা হয়। মঙ্গলবার পুরোপুরি চালু হয়েছে পরিষেবা। এলাকায় দোকানপাটও খুলেছে। যদিও সমাজবিরোধীদের তাণ্ডবের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে নিরীহ গ্রামবাসীদের।

কলকাতা হাইকোর্ট গোটা সন্দেশখালিজুড়ে ১৪৪ ধারা জারি খারিজ করার পরেই এদিন বিকেলে কালীনগরে পৌঁছন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। নিরীহ গ্রামবাসীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন দুজনে। এমনকি বৈঠকও করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী বলেন, ‘এটা উত্তরপ্রদেশ নয়। যেখানে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা বাংলা। এখানে মায়েদের সম্মান নষ্ট হয় না। তাছাড়া মা-বোনরাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক।’ এর পরেই ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের জনসভা হবে বলে ঘোষণা করেন তিনি।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি