ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে পিছু হঠলেই খুন হবেন পুতিন, বিস্ফোরক দাবি মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনকে নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এর প্রধান ইলন মাস্ক। তাঁর মতে, পুতিন যদি একবার ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসে, তাহলে রুশ প্রেসিডেন্ট খুন হয়ে যেতে পারেন।

সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স স্পেসে এই ধরনের মন্তব্য করতে দেখা যায় তাঁকে। রিপাবলিকান সেনেটরদের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়েছিলেন মাস্ক। সেই আলোচনায় রব জনসন, জে ডি ভ্যানসে, বিবেক রামস্বামী, ডেভিড স্যাক্সের মতো রিপাবলিকান সেনেটররা অংশ নিয়েছিলেন। তখনই ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিয়ে প্রসঙ্গ উত্থাপিত হয়। তখনই এক্স হ্যান্ডেলের প্রধান ইলন মাস্ক জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তাতে ইউক্রেনের কোনও লাভ হবে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউক্রেনের কোনও লাভ নেই। তাঁর মতে, যারা মনে করছেন, ইউক্রেন যুদ্ধে জয়লাভ করবে, তারা কল্পনার জগতে বাস করছেন। পুতিন যুদ্ধে হারবে না।

এখানেই থেমে থাকেননি মাস্ক। তাঁর মতে, পুতিনের ওপর ইউক্রেন যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার চাপ রয়েছে। এই মুহূর্তে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ ছেড়ে বেরিয়ে আসে, তাহলে তার পরিণতি ভালো হবে না। পুতিনকে খুন করা হতে পারে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিসের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার এই আগ্রাসী মনোভাবকে মোটেও ভালোভাবে নেয়নি মাস্কের সংস্থা। সম্প্রতি মাস্ক তাঁর কথায় স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি চান, এই যুদ্ধকে কেন্দ্র করে মানুষ মারা বন্ধ হোক। সেটা ইউক্রেনের নাগরিকই হোক বা রাশিয়ার নাগরিক। তাঁর মতে, যারা পুতিনকে রাশিয়ায় ক্ষমতাচ্যুত করতে চান, তাঁদের ভেবে নিতে হবে, তাঁরা পুতিন সরিয়ে কাকে আনবেন। যাকে আনবেন, তিনি কি শান্তি ফিরিয়ে আনতে পারবেন? সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক