আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাঁদের দেশে পাড়ি দিল প্রথম বেসরকারি মহাকাশ যান

নিজস্ব প্রতিনিধি : এবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল বেসরকারি মহাকাশযান। ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে এই মহাকাশযানটিকে। বৃহস্পতিবার এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হয়।

জানা গিয়েছে, চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়া এই মহাকাশযানটির নাম ওডিসিয়াস। ২২ ফেব্রুয়ারি এই মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রথম কোনও বেসরকারি মহাকাশযান চাঁদের মাটি স্পর্শ করবে। মহাকাশযানটিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছে মিথেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছিল। তরল মিথেনে তাপমাত্রার তারতম্যের কারণে উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছিল।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, ওডিসিয়াস মহাকাশযানটি চাঁদের মাটি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ছয়টি পেলোড যন্ত্র রয়েছে এই মহাকাশযানটিতে। উল্লেখ্য, চিনের চন্দ্রাভিযানের সঙ্গে পাল্লা দিয়ে আর্টেমিস নামে একটি কার্যক্রম শুরু করেছে নাসা। এই আর্টেমিসের অঙ্গ হিসাবেই ওড়িসিয়াসকে এবার চাঁদে পাঠানো হয়েছে। গত ৪ জানুয়ারি চাঁদের উদ্দেশ্য পাড়ি দিয়েছিল অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি। কিন্তু প্রযুক্তিগত ক্রুটির কারণে মহাকাশযানটি যেতে ব্যর্থ হয়। ইতিমধ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান সফলভাবে অবতরণ করতে পেরেছে। এবার সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে মহাকাশযান পাঠানো হল চাঁদের মাটিতে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ