শিবু হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: সন্দেশখালিকাণ্ডে শিবু হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করল পুলিশ। মহিলাদের গোপন জবানবন্দীর ভিত্তিতে ২০ নম্বর কেসে জবানবন্দী অনুযায়ী গণধর্ষণের মামলা অন্তর্ভুক্ত করে পুলিশ। শনিবার এক মহিলা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ গোপন জবানবন্দী হিসেবে দেয়। সেই ভিত্তিতেই গণধর্ষণ ধারায় মামলা রুজু করে পুলিশ। ধর্ষণ মামলা অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি,৩০৭ ধারায় নতুন করে ধারা নথিভুক্ত করা হয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে।

বসিরহাট আদালতের সরকারি আইনজীবী অরুণ হালদার এই গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার কথা স্বীকার করেছে। সূত্রের খবর অনুযায়ী, এই অভিযোগের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। গণধর্ষণের মামলার পাশাপাশি এই দুই নেতার বিরুদ্ধে হত্যার চেষ্টার ধারাও নথিভুক্ত করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সন্দেশখালিকান্ডে সেখানকার গ্রামবাসীরা অভিযোগ করেন মিটিং এর নাম করে ডেকে নিয়ে যেত এই উত্তম সর্দার ও শিবু হাজরা।

এরপর রাতের অন্ধকারে মহিলাদের আটকে রেখে তাদের উপর অত্যাচার চালাত অথবা যে রাজি হতো না তাকে বলপূর্বক নির্যাতন করত। ইতিমধ্যে পুলিশের বিশেষ টিম সেখানে পৌঁছে তারা একই তথ্য সংগ্রহ করে এবং মহিলা কমিশনের সদস্যরা সেখানে গেলে সেখানেও গ্রামবাসীরা এই একই অভিযোগ করে।উত্তম সর্দারকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে এক নির্যাতিতা আদালতের কাছে জবানবন্দী দিলে, গণধর্ষণের চেষ্টা ফের বসিরহাট মহকুমা আদালত ৮, দিনের পুলিশে হেপাজাতের নির্দেশ দিয়েছে, সন্দেশখালি থানা ১০ দিনের পুলিশের আবেদন চেয়েছিল।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি