হাঁটুর বয়সী বিদেশিনীকে বিয়ে করে চমকে দিলেন ৪৭ বছরের সাহিল

সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সুখবর দিলেন ৪৭ বছরের অভিনেতা। ভিডিও পোস্ট করে তিনি লিখলেন, 'এটা আমার বেবি, একটাই জীবন, একটাই ভালবাসা।' আসলে প্রেমদিবস উদযাপনে ইস্তানবুলে উড়ে গিয়ে ছিলেন সাহিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কারণ ‘স্টাইল’-খ্যাত অভিনেতা সাহিল খান আবারও বিয়ে করেছেন, তাও আবার ২১ বছর বয়সী এক বিদেশিনীকে? গতকাল অভিনেতা তথা ফিটনেস উদ্যোক্তা সাহিল খান, স্টাইল এবং এক্সকিউজ মি-এর মতো জনপ্রিয় কমেডি চলচ্চিত্রে অভিনীত তারকা সাহিল খান, তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সকলকে আলাপ করিয়ে দিলেন। যেখানে অভিনেতাকে তাঁর সুন্দরী স্ত্রীর সঙ্গে একটি নৌকা সাফারিতে দেখা গিয়েছে।

এদিকে গতবছরই এক মহিলাকে শারীরিক হেনস্থা করার অভিযোগে সাহিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এমনকী অভিনেতার বিরুদ্ধে মহিলার থেকে জোরজুলুম করে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। তবে সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তার আগেই ২১ বছর বয়সী বিদেশিনীর হাত ধরলেন সাহিল খান। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সুখবর দিলেন ৪৭ বছরের অভিনেতা। ভিডিও পোস্ট করে তিনি লিখলেন, ‘এটা আমার বেবি, একটাই জীবন, একটাই ভালবাসা।’ আসলে প্রেমদিবস উদযাপনে ইস্তানবুলে উড়ে গিয়ে ছিলেন সাহিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Sahil Khan (@sahilkhan)

এই বিদেশিনী অভিনেতার দ্বিতীয় স্ত্রী। হাঁটুর বয়সী তরুণীকে বিয়ে করে রীতিমতো কটাক্ষের সম্মুখীন অভিনেতা। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেলিব্রিটি ফটোগ্রাফার, ভাইরাল ভায়ানি এই দম্পতির ভিডিওটি ক্যাপশন সহ শেয়ার করেছেন, “স্টাইল অভিনেতা সাহিল খান কি ২১ বছর বয়সী বিয়েকে করেছেন।” তবে স্টাইলের পরে অভিনেতাকে আর বলিউডে দেখা যায়নি। এখন জিম ট্রেনার হিসেবে তিনি পরিচিত। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই স্টাইল ২-তে দেখা যাবে। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন শরমন যোশীও। সাহিল এর আগে ২০০৪ সালে ইরানে জন্মগ্রহণকারী নরওয়েজিয়ান অভিনেত্রী নেগার খানকে বিয়ে করেছিলেন। তবে ২০০৫ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সাহিল খানের শেষ বলিউড ফিল্ম রামা: দ্য সেভিয়র ২০১০ সালে মুক্তি পায়। অভিনেতা গত বছর তার প্রত্যাবর্তন সম্পর্কে ঘোষণা বলেছিলেন, “বিশাল চাহিদার পরে! ২০ বছর পর আপনার চন্টু ও বান্টু একসঙ্গে ফিরছেন লেখক ও পরিচালক – স্যাম খান।”

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান