আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রেস্তোরাঁর বাথরুমে পোশাক পরিবর্তন করতাম’, ‘সাথিয়া’-র শুটিংয়ে বিবেক

নিজস্ব প্রতিনিধি: বিবেক ওবেরয়, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন। যদিও বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি, কিন্তু এক সময় বলিউডের একাধিক সুপারস্টার নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্রের নাম সাথিয়া। যেখানে তিনি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন। চলচ্চিত্রটি ভক্তদের কাছে এখনও রোমান্টিক অনুপ্রেরণা।

ছবির কাহিনী হোক, গান হোক বা তারকাদের অভিনয়, সবটাই নিখুঁত ছিল। কিন্তু আপনি কি জানেন? রাম গোপাল ভার্মা বিবেককে প্রধান ভূমিকাতে অভিনয় না করার পরামর্শ দিয়ে ছিলেন। কিন্তু কেন? সাম্প্রতিক সাক্ষাৎকারে, বিবেক ছবিটির শুটিংয়ের জন্যে, যে ধরনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে মুখ খুলেছিলেন। অভিনেতার কথায়, “সবাই আমাকে সাথিয়া করতে না করেছিল। কারণ সবাই ভেবেছিল, আমি একজন অ্যাকশন হিরো। তাই আমার দ্বারা রোমান্টিক ছবি করা সম্ভব নয়। কিন্তু আমার ছবিটির স্ক্রিপ্ট ভাল লেগেছিল। সাথিয়ার পরিচালক শাদ আলী আমার স্কুলের বন্ধু। তিনি প্রথমে অভিষেক বচ্চনকে নিয়ে ছবিটি বানাতে চেয়েছিলেন কিন্তু তা কার্যকর হয়নি।”

এবার ছবিটি করার সময় তিনি যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হয়েছিলেন সে বিষয়ে বলেন, “২০০২ সালের এই সিনেমার শুটিং করার সময়েও, আমার তখন প্রথম চলচ্চিত্র কোম্পানি মুক্তি পায়নি। তখন রেলওয়ে স্টেশনগুলিতে শুটিং চলছিল। সিনেমার বাজেট এতটাই নিম্নমানের ছিল যে, আমাকে সিনেমার শুটিংয়ের সময় বেঞ্চে ঘুমাতে হত। আমি রেস্তোরাঁর টয়লেটে কাপড় বদল করতাম কারণ আমার মেকআপ ভ্যান ছিল না। আমাদের একদিনে চারটি দৃশ্যের শুটিং করতে হত। আমরা প্রতিদিন ১৮-২০ ঘন্টা শুটিং করতাম। একটি সময় ছিল যখন আমি সরঞ্জাম বহন করতাম।” তবে সাথিয়ার মুক্তির পর বিবেকের কেরিয়ার নয়া মোড় নিয়েছিল। সাথিয়া সেটে প্রচুর অনুরাগীরা তাঁকে ‘চান্দু ভাই’ বলে ডাকতে।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ