চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘Wild Card’ প্রতিযোগী হয়ে রেকর্ড, ‘ঝলক দিখলা যা’-র বিজয়ী মনীষা, কত লাখ পেলেন?

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! বিগবস ওটিটি ২-তে বিজয়ী হতে না পারলেও ‘ঝলক দিখলা যা ১১’-এর ট্রফি জিতে স্বপ্নপূরণ করলেন বিহার সুন্দরী মনিষা রানি। শনিবার ২ মার্চ হয়ে গেল দেশের জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’ এর গ্র্যান্ড ফিনালে। যেখানকার অন্যতম সেরা ডান্সারের শিরোপা অর্জন করলেন মনিষা রানি। বিগবস ওটিটি ২-তে আসার আগে তিনি ছিলেন একজন জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। টিকটক, ইনস্টাগ্রাম, সবেতেই তিনি অভিনয়, মজার মজার কন্টেন্ট বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই পথ ধরেই বিগবস ওটিটি ২-এর মঞ্চে অংশগ্রহণের ডাক পান মনিষা। সেই শোয়ে জিততে না পারলেও রাতারাতি লাইম লাইটে চলে আসেন মনিষা।

ইতিমধ্যেই একাধিক মিউজিক অ্যালবামও সেরে ফেলেছেন মনিষা। এবার ঝলক দিখলা যা-এর বিজয়ীর ট্রফি জিতে কেরিয়ারের আরেক ধাপ এগিয়ে গেলেন মনিষা। তবে কত টাকা জিতলেন মনিষা? সূত্র অনুযায়ী, মনীষা রানি ‘ঝলক দিখলা যা’-এর বিজয়ী হয়ে মোট ৩০ লক্ষ টাকা জিতেছেন। সঙ্গে তাঁর কোরিওগ্রাফার আশুতোষ পাওয়ার, ১০ লক্ষ নগদ পুরস্কার পেয়েছেন। গ্র্যান্ড ফিনালেতে মনীষা ছাড়াও শীর্ষ চার ফাইনালিস্ট ছিলেন শোয়েব ইব্রাহিম, শ্রীরাম চন্দ্র, অদ্রিজা সিনহা এবং ধনশ্রী ভার্মা। তবে শোতে, মনীষা এবং ধনশ্রী দুজনে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী ছিলেন। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রীতিমতো মাইলফলক অর্জন করলেন মনিষা।

একটি সংবাদমাধ্যমে মনীষা তাঁর এই শোয়ের যাত্রা সম্পর্কে বলেন, “এই যাত্রাটি আমার একটি স্বপ্ন সত্যি হওয়ার থেকে কম কিছু ছিল না। আমি বিচারক এবং দর্শকদের ভালবাসা, সমর্থন এবং উৎসাহের জন্য আমি ঋণী। আমি জানতাম, এই অভিজ্ঞতা আমার জীবন বদলে দেবে, তাই সত্যি হল। ওয়াইল্ডকার্ড এন্ট্রি হিসেবে, নিজেকে প্রমাণ করার জন্য আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে। প্রতিটি মুহূর্ত একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে আমাকে প্রমাণ হয়েছে।” এদিন ইনস্টাগ্রামে নিয়ে, ট্রফির সঙ্গে মনীষার পোজ দেওয়ার একটি ছবি শেয়ার করেছে সনি টেলিভিশন। ছবির সঙ্গে লেখা ছিল- ঝলক দিখলা জা মনীষা রানিকে অভিনন্দন।

শনিবার সনি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে ঝলক দিখলা যা-এর গ্র্যান্ড পর্বটি। শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্ডার মুবারক-এর কাস্ট- সারা আলি খান, বিজয় ভার্মা এবং সঞ্জয় কাপুর। ত্রয়ীও মঞ্চে একটি পারফরম্যান্সের জন্য প্রতিযোগীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ঝলক দিখলা জা 11 এর বিচারক ছিলেন ফারাহ খান, আরশাদ ওয়ারসি এবং মালাইকা অরোরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গওহর খান ও ঋত্বিক ধনজানি।

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ