ব্রিগেডের মাঠে র‍্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিগেডের মাঠে শনিবার বিকেলে ফের পরিদর্শনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেই হেঁটে দেখলেন ৩৪০ ফুটের র‍্যাম্পে। কালো রঙের জামা এবং নীল রঙের জিন্সের প্যান্ট পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে যেখানেই তার মনে কোন প্রশ্ন জাগে তিনি তৎক্ষণাৎ যাঁরা এই মঞ্চ ও র‍্যাম্প(Rump) তৈরির দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা ও কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা স্বপন ব্যানার্জি(Swapan Banerjee)।

অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Bandopadhay) মঞ্চে উঠে ও চারপাশ ঘুরে প্রস্তুতি কতটা এগিয়েছে তা খতিয়ে দেখেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরিদর্শনের সময় গোটা মঞ্চ ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কর্মী সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে স্লোগান দিতে থাকেন ।তিনিও কর্মী ও সমর্থক সকলের দিকে হাত নেড়ে ও হাতজোড় করে ,নমস্কার জানিয়ে ব্রিগেডের মাঠে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানান।এদিকে,রবিবার ১০ই মার্চ তৃণমূলের ডাকে জনগর্জন সভা।কলকাতার ব্রিগ্রেডে এই সভায় যোগ দিতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন।উত্তর হাওড়ায় তাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রায় পঁচিশ হাজার কর্মীদের জন্য রান্না হচ্ছে ডিমের ঝোল ও ভাত।তদারকি করছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী(MLA Goutam Chowdhury)।বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা এছাড়াও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা না দেওয়ায় প্রতিবাদে  রবিবার জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল।অন্যদিকে, সেই মতোই বিভিন্ন জেলা থেকে আসা তৃনমূল কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে জমায়েত করেন। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা(Baghmundi Assembly) থেকে প্রায় কয়েকশো কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হন। তাদের জন্য আজ থাকা ও খাবারের ব্যাবস্থা করানোর জন্য বাসে করে কলকাতার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির