দিল্লিতে ৫০ ফুট গর্তে পড়ে গেল শিশু, উদ্ধারের চেষ্টা চলছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির কেশোপুর এলাকায় একটি নলকূপে পড়ে যায় এক শিশু। রবিবার জোরকদমে চলেছে উদ্ধারকাজ। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে, কেশোপুর মান্ডি এলাকায় দিল্লি জল বোর্ডের (ডিজেবি) প্ল্যান্টের ভিতরে প্রায় ৪০-৫০ ফুট গভীর ওই শিশুটি পড়ে যায়। বর্তমানে দিল্লি পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গিয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।ঘটনাস্থলে এনডিআরএফ উদ্ধারকারী দলের নেতৃত্ব দিচ্ছেন ইনস্পেক্টর-ইন-চার্জ বীর প্রতাপ সিং। পুলিশ  জানিয়েছেন, শিশুটি যেখানে পড়েছিল তার সমান্তরালে খনন কাজ শুরু হয়েছে। তবে ওই শিশুটিকে উদ্ধার করতে বেশ অনেকটাই সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, রাত ১টা নাগাদ প্রাথমিক মেসেজ আসে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের গর্তে পড়ে  গিয়েছে একটি শিশু। এরপরেই এনডিআরএফের ইনচার্জ ইন্সপেক্টর-ইন-চার্জ বীর প্রতাপ সিংকে নিয়ে এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছান।বর্তমানে চলছে উদ্ধারকাজ।  তবে কি করে ওই শিশুটি পড়ে গেল তা এখন জানা যায়নি। তবে কখন এই শিশুটি উদ্ধার হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে তার পরিবারের সদস্যরা।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন