CAA নিয়ে ধীরে হলেও কাটছে ধোঁয়াশা, তবে থাকছে কিছু প্রশ্নও

দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিছুটা হলেও খোলসা করেছে কারা দেশের নাগরিক আর কারা নন, সেই বিষয়ে। তবে থাকছে কিছু প্রশ্নও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোরে যখন কড়া নাড়ছে লোকসভার নির্বাচন(General Election 2024) ঠিক তখনই দেশজুড়ে গত ১১ মার্চ থেকে লাগু হয়ে গিয়েছে CAA বা Citizenship Amendment Act, 2019। আর তার পরেই সবার একটাই প্রশ্ন, তাঁরা কী নাগরিকত্ব হারিয়ে ফেলেছেন? তাঁদের কী নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে? সব থেকে বড় প্রশ্ন, কারার নাগরিক আর কারা নাগরিক নন, সেটা চিহ্নিত হবে কোন মাপকাঠিতে। এই প্রশ্ন শুধু বাংলায় ঘুরছে না, ঘুরছে দেশজুড়ে। এই অবস্থায় দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry of India Government)  কিছুটা হলেও খোলসা করেছে কারা দেশের নাগরিক আর কারা নন, সেই বিষয়ে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন, তাঁরা সকলেই ভারতের নাগরিক। ১৯৫০ সালের ২৬ জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকি ভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন, তাঁরাও এই দেশেরই নাগরিক। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন, তাঁরা সকলেই ভারতের নাগরিক। ১৯৮৭ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ২ ডিসেম্বরের মধ্যে এ দেশে যাদের জন্ম, তাঁদের বাবা-মায়ের মধ্যে অন্তত ১ জন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয়। তবে ২০০৪ সালের ৩ ডিসেম্বর কিংবা তার পরে যাদের এ দেশে জন্ম, তাঁদের বাবা-মা দু’জনেই ভারতীয় হলে, তিনিও এ দেশের নাগরিক হিসাবে গণ্য হবেন ঠিকই, কিন্তু বাবা-মায়ের মধ্যে অন্তত ১ জন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্বও প্রশ্নের মুখে পড়বে। তাই এই শেষের জনদেরই কার্যত নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে। আর কাউকে কোনও আবেদন জানাতে হবে না।

একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এটাও জানিয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সিরা ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত ৫ বছর ভারতে কাটিয়েছেন, তাঁরা নাগরিকত্বের শংসাপত্র পেতে CAA বা Citizenship Amendment Act, 2019-তে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রামাণ্য নথি না থাকে, তা হলে জেলা স্তরে থাকা যাচাই-কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন। কিন্তু তার পরেও আবেদনকারী নথি দিতে না পারলে, সেই আবেদন খারিজ হতে পারে। আর এখানেই উঠছে একটি প্রশ্ন। আর তা হল, যারা আবেদন জানাবেন নাগরিকত্বের জন্য, তাঁর আবেদন যদি খারিজ হয় তাহলে কী তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে? সেই বিষয়টি এখনও বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট নয়।

একই সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা মানুষদের CAA বা Citizenship Amendment Act, 2019’র মাধ্যমে এদেশের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে অবশ্যই এমন কোনও সরকারি নথি জমা দিতে হবে যেখানে তাঁর ধর্মের উল্লেখ আছে। আর এই জায়গাতেই হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সিরা আবেদনের সুযোগ পেলেও মুসলিমরা তা থেকে বঞ্চিত থেকে যাবেন। একই সঙ্গে যারা নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন তাঁদের সকলকে দিতে হবে একটি হলফনামাও। তাতে আবেদনকারী যে ধর্মাবলম্বী (হিন্দু/শিখ/বৌদ্ধ/জৈন/পার্সি/খ্রিস্টান), তার প্রতিনিধিত্বকারী কোনও ধর্মীয় সংস্থার প্রধান লিখে দেবেন যে, ভারতে আসা ওই ব্যক্তি আফগানিস্তান/বাংলাদেশ/পাকিস্তান থেকে এসেছেন এবং তিনি কোন ধর্ম পালন করেন। তবে বিরোধীদের প্রশ্ন, সংবিধানে যে দেশ ধর্মনিরপেক্ষ, সেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? যদিও চুপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক