১৮টি ওটিটি প্লাটফর্ম নিষিদ্ধ কেন্দ্রের, প্রশ্ন তুললেন নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি : অশ্লীলতার দায় ১৮টি ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ করে নেটিজেনদের খোঁচার মুখে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রকাশ্যে আসার পরই এই বিষয়ে সরব হয়েছে নেটিজেন। অনেকেই কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি তির্ষক মন্তব্য করতে শুরু করেছেন। বেছে বেছে কেন এই ১৮টি ওটিটি প্লাটফর্মকেই ব্লক করল কেন্দ্র, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের তরফে কী নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অশ্লীল ছবি দেখানোর দায়ে ১৮টি ওটিটি প্লাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপস ও ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া হয়েছে। এর ফলে এই সব ওটিটি প্লাটফর্ম, ওয়েবসাইট ও অ্যাপসকে ভারতে আর দেখানো যাবে না। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই সব ওটিটি প্লাটফর্মগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের এই নির্দেশিকা এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। তাঁদের মধ্যে অনেকেরই প্রশ্ন তুলেছেন, এই সব ওটিটি প্লাটফর্ম, অ্যাপস ও ওয়েবসাইটে যে অশ্লীল ছবি দেখানো হয়, সেটা কী করে বুঝল কেন্দ্র। পরোক্ষভাবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কী প্রশাসনের সঙ্গে যুক্ত কর্তা ব্যক্তিরাও এই সব ওটিটি প্লাটফর্মে নজর রাখেন।

যে ১৮টি ওটিটি প্লাটফর্মকে কেন্দ্রের তরফে ব্লক করে দেওয়া হয়েছে, সেগুলি হল ড্রিমস ফিল্ম, ভভি, ভেসমা, আনকাট আড্ডা, ট্রাই ফ্লিক্স, এক্স প্রাইম, নিওন এক্স ভিআইপি, বেশরমস, হান্টারস, এক্সট্রামোড, র‍্যাবিট, নিউফিক্স, মুড এক্স, মজফ্লিক্স, হট শটস ভিআইপি, ফুজি, চিকুফ্লিক্স ও প্রাইম প্লে। নেটিজেনদের মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, বেছে বেছে কেন এই ১৮টি ওটিটি প্লাটফর্মকেই ব্লক করল কেন্দ্র। কেন উল্লু বা অল্ট বালাজি-এর মতো ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হল না। উল্লেখ্য, অশ্লীল ভিডিও সম্প্রচার করার জন্য যে সব ওটিটি প্লাটফর্ম রয়েছে, তার মধ্যে পরিচালক-প্রযোজক একতা কাপুরের সংস্থা অল্ট বালাজি সবচেয়ে জনপ্রিয়।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো