আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা নিয়ে মুখ খুললেন রাজীব কুমার, কী বললেন?  

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার মুখেই ইস্তফা দিয়েছিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। জল্পনা, ‘মোদির মানসপুত্র’ প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে নির্বাচন পরিচালনা নিয়ে মতবিরোধের কারণেই ইস্তফা দিয়েছেন তিনি। ‘শিরদাঁড়া’ সোজা রেখে দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হওয়ার সুযোগকে লাথি কষিয়েছেন। অরুণ গোয়েলের আচমকা ইস্তফার পরে মুখে কুলুপ এঁটেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই প্রাক্তন সতীর্থের ইস্তফা নিয়ে মুখ খুললেন রাজীব কুমার। 

নির্বাচন কমিশনারের পদ থেকে অরুণ গোয়েলের ইস্তফা নিয়ে কী বললেন প্রধান নির্বাচন কমিশনার? এদিন এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন সতীর্থের প্রশংসা করে রাজীব বলেন, ‘অরুণ গোয়েল নির্বাচন কমিশনের একজন সম্মানিত সদস্য ছিলেন। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। তবে প্রত্যেকেরই ব্যক্তিগত একটা জায়গা রয়েছে। সেই জায়গায় হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি (পড়ুন অরুণ গোয়েল) ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তবে তিনিই এ বিষয়ে সবচেয়ে ভাল বলতে পারবেন।’

ইস্তফার পরে নির্বাচন কমিশনের ‘বিজেপি ঘনিষ্ঠ’ আধিকারিকরা রাজীব কুমারকে আড়াল করতে রটিয়েছিলেন, ‘স্বাস্থ্যের কারণেই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। যদিও পদত্যাগী কমিশনারের ঘনিষ্ঠরা সেই দাবি নস্যা‍ৎ করে দিয়েছেন। তাঁদের পাল্টা দাবি ছিল, ‘ইস্তফা ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের শীর্ষ মহলের তরফে অরুণ গোয়েলকে অনুরোধ জানানো হয়েছিল। যদিও সেই অনুরোধ প্রত্যাখান করে পদত্যাগের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।’

Published by:

Share Link:

More Releted News:

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ