সংযুক্তি সময়ের গোলে এফএ কাপের সেমিফাইনালে ম্যান ইউ-চেলসি

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সংযুক্তির সময়ে্র গোলে এফএ কাপের শেষ চারে ওঠার ছাড়পত্র জোগাড় করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। রবিবার লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেন ম্যান ইউ। অন্য ম্যাচে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে ঠাঁই করে নিয়েছে চেলসিও।  চেলসি।

রবিবার আক্রমণ-প্রতি আক্রমণে প্রথম থেকেই জমে উঠেছিল লিভারপুল ও ম্যান ইউর ম্যাচ। ১০ মিনিটের মাথায গোল করে ম্যান ইউকে এগিয়ে দিয়েছিলেন স্কট ম্যাক্টোম্যানে। ৪৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লিভাতরপুলের  অ্যালেক্সিস অ্যালিস্টার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যাম ইউয়ের খেলোয়াড়রা। ম্যাচের শেষ লগ্নে ৮৭ মিনিটে গোল করে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৫ মিনিটের মাথায় ফের গোল করে দলকে এগিয়ে দেন লিভারপুলের হার্ভে এলিয়ট। যদিও লিভারপুল সমর্থকদের উচ্ছ্বাস বেশিক্ষণ থাকেমি। সাত মিনিটের মাথায় লিভারপুলের জাল কাঁপিয়ে ম্যাচে সমতা ফেরান ম্যান ইউয়ের মার্কাস রাশফোর্ড। সবাই যখন ধরে নিয়েছে টাইব্রেকারের দিকেই গড়াচ্ছে ম্যাচের ভাগ্য ঠিক তখনই সংযুক্তি সময়ে লিভারপুলের জালে বল ঠেলে গোটা মাঠকে স্তব্ধ করে দেন আমাদ দিয়ালো। তাঁর গোলেই এফএ কাপের সেমিফাইনালে ওঠে ম্যান ইউ।

কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চেলসির সঙ্গে লেস্টার সিটিরও হাড্ডাহাড্ডি লড়াই হয়।১৩ মিনিটের মাথায় গোল করে চেলসিকে এগিয়ে দেন মার্ক কুকুরেয়া। ২৭ মিনিটে পেনাল্টি পায় চেলসি। কিন্তু তা অবিশ্বাস্যভাবে মিস করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফের গোল করে ব্যবধান ২-০ করেন চেলসির কোল পারমার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে মাঠ ছাড়ে চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটের মাথায় ব্যাক পাস করতে গিয়ে নিজেদের জালেই বল গলিয়ে দেন চেলসির অ্যাক্সেল দিসাসি। ১১ মিনিট স্টেপলি মাভিদিদি দুর্দান্ত গোল করে লেস্টার সিটিকে সমতায় ফেরান। কিন্তু যোগ করা সময়ে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তোলেন কার্নি চুকুওয়েমেকা ও ননি মাদুয়েকে। এদিন লালকার্ড দেখেন কেলাম ডয়লে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের