রাজ্য পুলিশের নয়া ডিজি বিবেক সহায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অপসারিত রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজি হিসাবে বিবেক সহায়কে বেছে নিল নির্বাচন কমিশন। সোমবার বিকেলেই নবান্নকে ১৯৮৮ সালের আইপিএস আধিকারিককে পরবর্তী ডিজি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বর্তমানে রাজ্যের হোমগার্ডের ডিজি হিসাবে কর্মরত রয়েছেন বিবেক সহায়।

এদিন দুপুরেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন সদন। সেই সঙ্গে পরবর্তী ডিজি হিসাবে তিন আইপিএস আধিকারিকের নামও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরেই সিনিয়র তিন আইপিএসের নাম পাঠায় নবান্ন। ওই নাম থেকেই বিবেক সহায়কে বেছে নেওয়া হয়।

২০২১ সালের বিধানসভা ভোটের সময়ে নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তাঁর নিরাপত্তা অধিকর্তার দায়িত্বে ছিলেন বিবেক সহায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতি থাকার অভিযোগে নিরাপত্তা অধিকর্তার পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তে উষ্মাও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিবেক সহায়কে ভোটের সময়ে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করায় অনেক প্রবীণ পুলিশ আধিকারিকই বিস্মিত।

অন্যদিকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অপসারিত রাজীব কুমারকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে বদলি করেছে রাজ্য সরকার। ২০১৬ সালে বিধানসভা ভোটের সময়ে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজীবকে। এমনকি ২০১৯ সালের লোকসভা ভোট ঘোষণার পর দুঁদে আইপিএস আধিকারিককে ২৪ ঘন্টার মধ্যে দিল্লির স্বরতাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়