রোনাল্ডোকে ছাড়াই সুইডেনকে হেলায় হারাল পর্তুগাল

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে ছাড়াই সুইডেনকে পাঁচ গোল দিল পর্তুগীজ খেলোয়াড়রা। প্রথম সারির বেশিরভাগ খেলোয়াড় না থাকলেও সুইডেনকে হারাতে বেশি কষ্ট করতে হয়নি রোনাল্ডোর দলের খেলোয়াড়দের। শুধু রোনাল্ডোই নয়, এই ম্যাচে খেলেননি জোয়াও কনসেলো, রুবেন নেভেসের মতো অনেক খেলোয়াড়রাই। 

বৃহস্পতিবার রাতে সুইডেনের বিরুদ্ধে প্রীতিম্যাচ খেলতে নামে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ২৪ মিনিটে রাফায়েল লিয়াও, ৩৩ মিনিটে ম্যাথিউস নুনেস ও ৪৫ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ গোল করে পর্তুগালকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলে সুইডিশ খেলোয়াড়রা। সুইডেনের হয়ে প্রথম গোল করেন ভিক্টর গিয়াকোরেস। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পর্তুগীজ। ৫১ মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে দেন ব্রুমা ও গনসালো রামোস। তারপরে অবশ্য ঘুরে দাঁড়াতে পারেনি সুইডিশ খেলোয়াড়রা। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে সুইডেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন গুস্তাফ নিলসন। শেষ পর্যন্ত ৫-২ গোলের ব্যবধানে পর্তুগীজের কাছে হেরে গেল সুইডিশ খেলোয়াড়রা।

এই নিয়ে টানা ১১টি ম্যাচ জিতল পর্তুগীজ। চলতি বছরের জুনে শুরু হবে ইউরো কাপ। তার আগে ২৬ মার্চ স্লোভেনিয়ার বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এই ম্যাচের আগে সিআর সেভেনের পর্তুগীজ দলে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

 

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে