Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরিয়ানায় ডানা মেলছে তৃণমূল, বুধেই উদ্বোধন দলীয় কার্যালয়ের

৮ ডিসেম্নর গুরুগ্রামে এই পার্টি অফিসের উদ্বোধন হবে প্রথমে। আপাতত এটিই মুখ্য কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। এর পর হরিয়ানার বাইশটি জেলাতেই একটি করে

Share:

নিজেস্ব প্রতিনিধি: ত্রিপুরা, অসম, গোয়া, নাগাল্যান্ডের পর এবার হরিয়ানায় থাবা বসাতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার সকালেই গুরুগ্রামে দলীয় কার্যালয়ের উদ্বোধন হবে। মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের অফিসিয়াল টুইটারে একথা জানান হয়েছে। তার আগেই অবশ্য হরিয়ানায় দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রাজ্যসভার সংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, ৮ ডিসেম্নর গুরুগ্রামে এই পার্টি অফিসের উদ্বোধন হবে প্রথমে। আপাতত এটিই মুখ্য কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। এর পর হরিয়ানার বাইশটি জেলাতেই একটি করে জেলা পার্টি অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হরিয়ানায় দলের যাত্রার শুভ সূচনার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গলবারই হরিয়ানা তৃণমূল কংগ্রেসের প্রধান অশোক তানোয়ার এবং সেখানকার বাইশটি জেলার শতাধিক নেতা বৈঠক করেন। এরপরই সিদ্ধান্ত হয় প্রতিটি জেলায় দলীয় কার্যালয় খুলে সংগঠনের কাজে মন দেওয়ার। প্রথমে রাজ্যস্তরে অস্থায়ী কমিটি গঠন করা হবে। এরপর জেলা ও ব্লক স্তরেও সংগঠন মজবুত করার লক্ষ্যে এগোবে জোরাফুল শিবির। পাশাপাশি আগামীদিনে হরিয়ানায় তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অশোক তানোয়ার হরিয়ানায় যথেষ্ট প্রভাবশালী নেতা। তিনি যোগ দেওয়ার, আরও অনেকে যোগ দেবেন জোরাফুল শিবিরে। তাই গুরুগ্রামে সদর কার্যালয় খুলে সেই প্রস্তুতি শুরু করে দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি