কেজরিকে গ্রেফতারের প্রতিবাদে মহামিছিলের ডাক ‘ইন্ডিয়া’ জোটের

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে এবার পথে নামছে বিরোধীরা। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে মহা মিছিলের ডাক দিয়েছেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আম আদমি পার্টির নেতার রবিবার জরুরি বৈঠক করে। একইসঙ্গে দিল্লির কংগ্রেস নেতৃত্বের পরবর্তী রণকৌশল নির্ধারণ নিয়ে বৈঠক হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করে আপ ও কংগ্রেস নেতারা। যৌথ সাংবাদিক সম্মেলনে দিল্লির কেজরিওয়াল সরকারের মন্ত্রিসভার সদস্য গোপাল রাই জানান, ‘বিরোধী দলকে দেশ থেকে মুছে দিতে এখন সেই সব দলের নেতাদের ভয় দেখানো শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেমন্ত সোরেন হোক বা তেজস্বী যাদব, সবার বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে। কেজরিওয়ালের গোটা পরিবারকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপের সদর দফতরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। কংগ্রেস যাতে প্রচার করতে না পারে, সেজন্য সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহারের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাদের চুপ করিয়ে রাথার চেষ্টা চলছে। এর বিরুদ্ধেই আমরা পথে নামব। সারা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছে। আগামীদিনেও প্রতিবাদ জারি থাকবে।‘

এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিল অরবিন্দ সিং লাভলি। কংগ্রেস নেতা অরবিন্দ সিং লাভলি জানান, ‘রাহুল গান্ধী সারা দেশ জুড়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তাহলে কংগ্রেস পার্টি কেন পিছিয়ে থাকবে। কংগ্রেসের সব কর্মী সমর্থক নেতারাই নেতারাই রাহুল গান্ধীর সঙ্গে লড়াইতে রয়েছে। দেশের সব যুবককে কাছে আমার আহ্বান, গণতন্ত্র বাঁচাতে এই লড়াইতে যোগ দিন।‘

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?