কী কাণ্ড! হোলিতে ‘দিওয়ালি’র শুভেচ্ছা জানিয়ে মজার খোঁড়াক হলেন সুনীল শেট্টি

একটি ভিডিওতে, অভিনেতাকে শুটিং শেষ করে স্টুডিওতে প্রবেশ করার আগে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। আর তখনই, সুনীল শেট্টিকে বলতে শোনা যায়, "শুভ দীপাবলি।" তখন মাধুরী হেসে ফেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিল হোলি, হয়ে গেল দিওয়ালি। আর এত বড় ভুল করে ফেললেন খোদ সুনীল শেট্টি। কী হল ব্যাপারটা? আগামিকাল দোল, পরদিন হোলি, দেশজুড়ে সবার জানা। সেইমতো সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তা বিনিময়। তারকারাও নিজেদের মতো হোলি খেলার ছবি, ভিডিও পোস্ট করছেন। আর ভক্তদের জানাচ্ছেন হোলির শুভেচ্ছা। আর এই মূহুর্তেই পাপারাজ্জিদের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘Happy Holi’-র জায়গায় ‘Happy dewali’ বলে বসলেন অভিনেতা সুনীল শেট্টি।

সদ্য শুরু হয়েছে ডান্স রিয়েলিটি শো ডান্স দিওয়ানে সিজন 4। যেটির শুটিং চলছে ফিল্মিস্তান স্টুডিওতে। যার বিচারক আসনে রয়েছেন সুনীল শেট্টি, মাধুরী দীক্ষিত। এদিন স্টুডিও পাড়াতে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সুনীল শেট্টি, মাধুরী দীক্ষিতের। সম্ভবত এই সপ্তাহান্তে কালার চ্যানেলে প্রচারিত একটি হোলি-বিশেষ পর্বের জন্য শুটিং করছেন তাঁরা।অফ-হোয়াইট এমব্রয়ডারি লেহেঙ্গা-চোলিতে মাধুরীকে সুন্দর লাগছিল, অন্যদিকে সুনীল শেট্টি একটি টেইলর্ড, কালো স্যুট পরেছিলেন। কালো সানগ্লাস পরে তিনি তার চেহারা সম্পূর্ণ করেছেন। একটি ভিডিওতে, অভিনেতাকে শুটিং শেষ করে স্টুডিওতে প্রবেশ করার আগে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। আর তখনই, সুনীল শেট্টিকে বলতে শোনা যায়, “শুভ দীপাবলি।” তখন মাধুরী হেসে ফেলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তখন প্যাপরা তাকে মনে করিয়ে দেন যে, হোলি, দীপাবলি নয়। ডান্স দিওয়ানের চতুর্থ সিজনে সারা বিশ্ব থেকে নৃত্যশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রথম কোনও ছোট পর্দার রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে সুনীল শেট্টি। এই প্রসঙ্গে তিনি বলেন “অনেকে বলেছেন যে এটি সম্ভবত আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। আমার মাও বলেছিলেন কারণ তিনি এই শো পছন্দ করেন। আমার স্ত্রী, মেয়ে, ছেলে এবং বন্ধুরা একই কথা বলেছিল। তবে প্রথম দিকে এই সিদ্ধান্ত নিয়ে সংশয় ছিলাম!”

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান