Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলা ফুটবলারদের নিগ্রহে অভিযুক্ত ফুটবল কর্তাকে সাসপেন্ড করল AIFF  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলা ফুটবলারদের শারীরিক নিগ্রহে অভিযুক্ত দীপক শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল সর্বভারতীয় ফুটবল সংস্থা। মঙ্গলবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে জানানো হয়েছে,  ‘মহিলা ফুটবলারদের শারীরিক হেনস্তায় জড়িত দীপক শর্মাকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দীপক শর্মা ফুটবল সম্পর্কিত কোনও ক্রিয়াকলাপে তিনি অংশ নিতে পারবেন না।’ 

প্রসঙ্গত, গোয়ায় ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর খেলায় যোগ দিতে গোয়ায় এসেছিলেন হিমাচল প্রদেশের খাদ এফ সির খেলোয়াড়রা। সেইসময়ই মহিলা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সদস্য দীপক শৰ্মা। তিনি আবার হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা সমিতির ডেপুটি চেয়ারম্যান। দুই মহিলা খেলোয়াড় তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানান। অভিযোগকারী এক ফুটবলার পালক ভার্মা নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ‘ঘটনার দিন রাত সাড়ে ১০টা-১১টার সময় আমি আর আমার এক সহ খেলোয়াড় ডিম রান্না করছিলাম। সেইসময় দীপক শর্মা আমাদের তাঁর হোটেল রুমে ডেকে পাঠান। আমার সঙ্গে থাকা সহ খেলোয়াড় দীপকবাবুর ঘরে যান ও ডিম রান্না করার কথা বলেন। শুনেই বেশ রেগে যান দীপকবাবু অকথ্যভাষায় আমার বন্ধুকে গালিগালাজ শুরু করেন। এরপর আমাকে ডেকেও জানতে চান, কেন আমি ডিম রান্না করছি।’  

ডিম রান্নার কারণ ব্যাখ্যা করে অভিযোগকারী মহিলা ফুটবলার জানান, যেহেতু ঘরে কোনও খাবার নেই। তাই বাধ্য হয়েই তাঁদের ডিম রান্না করতে হচ্ছে। অভিযোগকারীর কথায়. যখন দীপকবাবু তাঁদের কাছ থেকে কৈফিয়েত চাইছিলেন, তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর দীপকবাবু তাঁর হোটেল রুমে জোর করে ঢুকে পড়ে ও তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে। এখানেই শেষ নয়, এরপর দীপকবাবুর স্ত্রী নন্দিতা তাঁদের কাছে আসে ও অকথ্য ভাষায় বকাবকি শুরু করে। ইতিমধ্যে গোটা ঘটনা প্রসঙ্গে এআইএফএফ ও গোয়া ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায় দুই মহিলা খেলোয়াড়। আর সেই অভিযোগের ভিত্তিতেই দীপক শর্মাকে সাসপেন্ড করল AIFF।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি