তিন দিনে দুটি হ্যাটট্রিক রোনাল্ডোর, বড় ব্যবধানে জয় আল নাসরের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুর্ধর্ষ হ্যাটট্রিক। আর সেই হ্যাট্রট্রিকের ওপর ভর করেই আবহার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল আল নাসর। রোনাল্ডো শুধু গোলই করলেন না, গোল করালেনও। এনিয়ে তিন দিনে দুটি হ্যাটট্রিক করলেন সিআর সেভেন।

সৌদি প্রিমিয়ার লিগে আবহার বিরুদ্ধে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এদিন প্রথমার্ধে ১১ মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন এই পর্তুগীজ তারকা। ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন তিনি। এরপর ১০ মিনিটের মধ্যে ফের ফ্রি কিকে ফের গোল করেন রোনাল্ডো। ৪২ মিনিটের মধ্যেই তিনটি গোল করে ফেলেন তিনি। শুধু তিনটি গোলই নয়, প্রথমার্ধেই রোনাল্ডোর সাহায্যেই হয়ে গেল আরও দুটি গোল। রোনাল্ডোর এই দুর্ধর্ষ পারফরমেন্সের জেরেই ৫-০ গোলে এগিয়ে যায় আল নাসর।

আট ম্যাচ হাতে থাকা অবস্থাতেই আল হিলালের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে আল নাসর। এই প্রেক্ষাপটে রোনান্ডো যেভাবে বিপক্ষকে দুরমুশ করে জয় ছিনিয়ে আনলেন তাতে আল নাসর শিবিরে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করা হচ্ছে। এর আগে গত শনিবার রাতে আল তাইয়ের বিপক্ষে শেষ বার হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। চলতি মরশুমে এটাই রোনাল্ডোর তৃতীয় হ্যাটট্রিক।

 

 

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা