মুম্বইয়ের রেস্তোরাঁয় ইফতার পার্টি, আরবাজ-শুরাকে দেখেই ভক্তদের কোলাহল

ভিডিওতে দেখানো হয়েছে যে তারা তাদের খাবার উপভোগ করছে, তাদের বন্ধুদের সঙ্গে কথোপকথনে ডুবে আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে রমজান মাস। আর রমজান মাস মানেই রোজা শেষে কব্জি ডুবিয়ে ইফতার পালন করা।এই সময় বলিউড তারকাদের জমিয়ে ইফতার পালনের ছবিও ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগেই বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। যদিও প্রতিবছর এই অনুষ্ঠানে তারকা রা উপস্থিত থাকেন। মঙ্গলবার মুম্বইয়ের মহম্মদ আলি রোডের একটি রেস্তোরাঁয় ইফতার পার্টি বসেছিল সলমান খান পরিবারের। ইফতার পার্টিতজ নব দম্পতি আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খানও যোগ দিয়েছিলেন।

রাতের খাবার শেষ করার পর, তারা দুজনে যখন গাড়িতে ওঠেন, তখন তাঁদের দেখে বিশাল ভিড়ের সৃষ্টি হয়। আর আরবাজকে ভিড় থেকে শূরাকে রক্ষা করে নিরাপদে তাদের গাড়িতে নিয়ে যেতে দেখা যায়। গতবছর ডিসেম্বরে তারকা মেকআপ শিল্পী শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। যা শুনে রীতিমতো চমকে যান সকলে। আরবাজের প্রথম স্ত্রী ছিলেন মালাইকা অরোরা। তবে ২০১৯ সালেই তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। ছেলেও আছে ২১ বছরের। কিন্তু বাবার বিয়েতে কোনপ্রকার আপত্তি জানাননি আরহান। বরং বাবার বিয়েতে উপস্থিত থেকে নতুন মা কে স্বাগত জানিয়েছেন আরহান। এদিকে হাঁটুর বয়সী শুরাকে বিয়ে করে দারুণ আনন্দে আছেন আরবাজ খান।

প্রায়শই তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরার খপ্পরে পড়েন।কিন্তু তাতে শুরা খানিকটা অস্বস্তিতে পড়েন ঠিকই, কিন্তু আরবাজকে বিয়ে করে তিনি যে খুবই সুখী তা বলাই বাহুল্য! গতকাল পারিবারিক ইফতার পার্টিতে শুরাকে খাইয়ে দিতেও দেখা যায় আরবাজকে। এদিন তিনি একটি নৈমিত্তিক শার্ট এবং ডেনিম পরেছিলেন, আর শুরা একটি হলুদ শালোয়ার স্যুট পরেছিলেন। ভিডিওতে দেখানো হয়েছে যে তারা তাদের খাবার উপভোগ করছে, তাদের বন্ধুদের সঙ্গে কথোপকথনে ডুবে আছে। অনুষ্ঠানস্থল থেকে প্রস্থানের সময়, আরবাজ এবং শুরাকে দেখার জন্য ভিড় জমে যায়। যেখান থেকে বের হতে রীতিমতো বেগ পেতে হয় তারকা দম্পতি দের। শুরাকে সমস্ত দিক থেকে রক্ষা করেছেন আরবাজ। এরপর তাঁরা সুন্দরভাবে গাড়িতে পৌঁছেছিলেন। প্রতি বছর, বেশ কিছু সেলিব্রিটি পবিত্র রমজান মাসে মোহাম্মদ আলী রোডে স্থানীয় হোল-ইন-দ্য-ওয়াল রেস্তোরাঁয় রাস্তার সুস্বাদু খাবার উপভোগ করতে যান যা কাবাব, ফিরনি, মালপুয়া এবং আরও অনেক কিছুর মতো ইফতারের জন্য বিখ্যাত।এদিন আরবাজ খানের পারিবারিক পার্টিতে রবিনা ট্যান্ডনও উপস্থিত ছিলেন।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ