Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে জয় জয়কার তৃণমূলের

কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের একাধিক পদে জয় জয়কার তৃণমূলের। সম্পাদক সহ বার অ্যাসোসিয়েশনের মোট ১১ টি পদে জয় পেয়েছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের একাধিক পদে জয় জয়কার তৃণমূলের। সম্পাদক সহ বার অ্যাসোসিয়েশনের মোট ১১ টি পদে জয় পেয়েছে তৃণমূল। বিজেপির দখলে ৩ টি পদ, ঝুলি ফাঁকা সিপিএম ও কংগ্রেসের। অর্থাৎ বিধানসভার পর কলকাতা হাইকোর্টেও শূন্য বাম ও হাত শিবির, বলছে রাজনৈতিক মহলের একাংশ। ভোটের নিরিখে দীর্ঘ ছ’বছর পরে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক।

বার অ্যাসোসিয়েশনে রয়েছে মোট ১৫ টি পদ যার মধ্যে তৃণমূল জিতেছে ১১ টি। সভাপতি হয়েছেন নির্দল প্রার্থী আইনজীবী অরুণাভ ঘোষ। তাঁকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস। তাঁর প্রাপ্ত ভোট ১১৫০ টি। সভাপতি পদে বাকি দুই প্রার্থী ছিলেন আরও দু’জন-সর্দার আমজাদ আলি ও প্রমিত কুমার রায়। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ১০৫৭ এবং ১০৩২। ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী আইনজীবী কল্লোল মণ্ডল। কল্লোল মণ্ডলের প্রাপ্ত ভোট ১২৭২। এই পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবার বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার পদটি পেয়েছে তৃণমূল। ট্রেজারার পদে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আইনজীবী জয়দীপ বন্দ্যোপাধ্যায়, পেয়েছেন ১৬৩৬টি ভোট।

বার অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ পদে ২৬ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে তৃণমূল পেয়েছে ৭ টি ও বিজেপির ঝুলিতে গিয়েছে ২ টি পদ। এখানেও খাতা খুলতে পারেনি সিপিএম ও কংগ্রেস। শুধুমাত্র কংগ্রেসের সমর্থনে নির্দল হিসেবে সভাপতি হয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি