রামের নামে নাথুরামের এজেন্ডা ছড়াচ্ছে বিজেপি, তোপ কানহাইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভগবান শ্রীরামচন্দ্রের নামের আড়ালে দেশজুড়ে গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসের এজেন্ডা কার্যকর করছে বিজেপি। ধর্মের বিষ ছড়িয়ে সমাজকে বিভাজিত করে ক্ষমতায় টিঁকে থাকতে চাইছে। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেসের তরুণ-তুর্কি নেতা কানহাইয়া কুমার।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কার্যত বিজেপি শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করেছেন। গত ১০ বছর ধরে প্রতিটি সভায় পরিবারতন্ত্রের ছিঁচকাঁদুনি গেয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে বিঁধে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন পাল্টা মোদিকে বিঁধে কানহাইয়া বলেন, ‘পরিবারতন্ত্রের চেয়ে ভয়ঙ্কর একনায়কতন্ত্র। দেশে গত ১০ বছর ধরে সেই একনায়কতন্ত্র হাসিল করেছেন প্রধানমন্ত্রী। সব ক্ষেত্রে নিজের ঢাক নিজে পেটাচ্ছেন, ‘আমিত্ব’ নিয়ে গর্ব করছেন।’ আযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরে হিন্দুত্বের এক ভাবাবেগ তৈরি হয়েছে বলে মনে করছেন রজনৈতিক পর্যবেক্ষকরা। রাম মন্দির নির্মাণকে হাতিয়ার করে বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে কানাহাইয়া বলেন, ‘ভারতে ভগবান রামের নামে ঝড় ওঠা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মুশকিল হলো, ভগবান রামের নাম করে গান্ধিজির খুনি নাথুরাম গডসের সমাজ বিভাজন, ধর্মের বিষ ছড়ানোর এজেন্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। রাম ত্রেতা যুগে জন্মেছিলেন। আর বিজেপি তৈরি হয়েছে ১৯৮০ সালে। রামের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তবে হ্যাঁ নাথুরাম গডসের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর দেশবাসীর মধ্যে নাথুরামের নীতি ছড়াচ্ছে।’

পরিবারতন্ত্রের বিরুদ্ধে মোদি-সহ বিজেপি নেতৃত্বের জেহাদ ঘোষণার প্রসঙ্গে কানাহাইয়া বলেন, ‘পরিবারতন্ত্র নয়, আসলে বিজেপি নেতৃত্বের নিশানায় গান্ধি-নেহরু পরিবার। দেশ গঠনে যে পরিবারের অবদান কেউ অস্বীকার করতে পারবেন না। পরিবারতন্ত্র নিয়ে দ্বিচারিতা চালাচ্ছে বিজেপি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যত দিন কংগ্রেসে ছিলেন, তত দিন তিনি ছিলেন পরিবারবাদী। আর বিজেপিতে যোগ দেওয়ার পরেই জাতীয়তাবাদী হয়ে গেলেন।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?