চ্যাম্পিয়ন্স লিগে দাপট নিয়ে খেলেও বায়ার্নকে হারাতে পারল না আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে হারাতে পারল না আর্সেনাল। উল্টে কোনও ক্রমে হার এড়াল। ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত থাকায় ফিরতি লিগে অনেকটাই চাপে পড়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। কেননা, ফিরতি লিগ খেলতে হবে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায়। ওই ম্যাচে জয় না পেলে বিদায় নিতে হবে।

মঙ্গলবার রাতে এমিরেটাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। দর্শকদের চোখ ছিল বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের দিকে। তিনি কিছু করার আগেই ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে এইয়ে দেন বুকোয়া সাকা। বক্সের ভিতর পাওয়া বলে বাঁ পায়ে বাঁকানো শটে বায়ার্নের জাল কাঁপান। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের কিছুই করার ছিল না। ওই গোল যেন জার্মানের জাত্যাভিমানে আঘাত হানে। ১৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে সমতা ফেরান বায়ার্নের সের্হে নাব্রি। ২৯ মিনিটে বক্সের মধ্যে বায়ার্নের লেরয় সানেকে ফেলে দেন আর্সেনালের উইলিয়াম সালিবা। রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি। পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে ২-১ গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলে আর্সেনাল। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় আর্সেনালের খেলোয়াড়রা। বায়ার্নের লেরয় সানে, সের্হে নাব্রি ও হ্যারি কেইনরাও ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপান। যদিও বলের দখল এবং আক্রমণের ক্ষেত্রে জার্মান ক্লাবটির চেয়ে এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি। ৭৬ মিনিটে দলগত আক্রমণ থেকে দারুণ দক্ষতায় গোল করে আর্সেনালকে সমতায় ফেরান লেয়ান্দ্রো ট্রোসার্ড। ম্যাচের শেষ লগ্নে বক্সের মধ্যে বুকায়ো সাকাকে ফেলে দিয়েছিলেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পেনাল্টির দাবি জানান আর্সেনালের খেলোয়াড়রা। কিন্তু তাতে কর্ণপাত না করে ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। ম্যাচ শেষেও এ নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় মিকেল আরতাতের ছেলেদের।  

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের