জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় পার্থর নামে এফআইআর রাজ্য শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই নড়েচড়ে বসল রাজ্য শিক্ষা দফতর। জিটিএ’র শিক্ষক নিয়োগ মামলায় অনিয়মের অভিযোগে বুধবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে অভিযোগ জানিয়েছিল। তার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এফআইআরে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাংয়েরও নাম রয়েছে।

পাহাড়ে জিটিএ’র আওতাধীন স্কুলগুলিতে নিয়োগের নামে দুর্নীতি হয়েছে অভিযোগ জানিয়ে উত্তর বিধাননগর থানায় এফআইআর দায়েরের আর্জি জানিয়েছেন জণেক অজ্ঞাত পরিচয়ধারী। যদিও বিধাননগর উত্তর থানা ওই আবেদন গ্রহণের বিষয়ে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। তার পরিপ্রেক্ষিতে চিঠির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব আদালত সিবিআইয়ের হাতে তুলে দেয়। যদিও সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে স্কুল শিক্ষা দফতর।

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে গত বছর তিনেক ধরেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ও ইডি দুর্নীতি মামলায় তদন্তে নেমে রাজ্যের প্রাথমিক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য-সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিক ও রাজনৈতিক নেতাদের গ্রেফতার করেছে। কিন্তু এই প্রথম রাজ্যের শিক্ষা দফতরের তরফে নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করা হল।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর