লোকসভা ভোটের আবহেই বাংলার ৪ হাসপাতালের কেন্দ্রীয় স্বীকৃতি

বাংলার ৪ সরকারি হাসপাতালকে বড় সার্টিফিকেট দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ওই ৪টি হাসপাতালের মোট ১৩টি বিভাগ এই বিশেষ স্বীকৃতি পাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আবহেই বাংলার(Bengal) ৪ সরকারি হাসপাতালকে(State Government Hospitals) বড় সার্টিফিকেট দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Union Ministry of Health and Family Welfare)। মা ও শিশুর চিকিৎসার(Treatment of Mother and Child) ক্ষেত্রে কতটা সাফল্য পেয়েছে ওই ৪ হাসপাতাল কার্যত তাকেই সার্টিফিকেট দিয়েছে মোদি সরকার(Modi Government)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বাংলার যে ৪টি সরকারি হাসপাতালকে পরিচ্ছন্নতা ও গুণগত উৎকর্ষের নিরিখে শংসাপত্র দিয়েছে সেগুলি হল – সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, রায়গঞ্জ জেলা হাসপাতাল এবং আসানসোল জেলা হাসপাতাল। এই ৪টি হাসপাতালের মোট ১৩টি বিভাগ এই বিশেষ স্বীকৃতি পাচ্ছে। সেই সুবাদে প্রতিটি বিভাগ আগামী ১ বছর ধরে কেন্দ্রের কাছ থেকে ৯ লক্ষ টাকা করে পাবে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে এই সাফল্যের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অতিরিক্ত স্বাস্থ্য সচিব তথা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা এল এস চাংসান এই চিঠি দিয়েছেন।

জানা গিয়েছে, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে উত্তীর্ণ হয়ে বাংলার ৪টি সরকারি হাসপাতাল কেন্দ্রের স্বীকৃতি পাচ্ছে। একাধিকবার এই হাসপাতালগুলির নির্দিষ্ট কাজ খতিয়ে দেখেছে কেন্দ্রীয় টিম। কোথাও কোনও ত্রুটি থাকছে কি না সেটা খতিয়ে দেখা হয়েছিল। তারপরই এই হাসপাতালগুলি বিশেষ স্বীকৃতি পেয়েছে। শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে কেন্দ্রের চালু করা মুসকান কর্মসূচি ভাল করে রূপায়িত করে দেখাতে পেরেছে রায়গঞ্জ ও আসানসোল জেলার হাসপাতালের দুটি শিশুরোগ বিভাগের ইনডোর, আউটডোর ও সিক নিউবর্ন কেয়ার ইউনিট। এই হাসপাতালগুলি যথাক্রমে ৯০ ও ৮৮ শতাংশ সাফল্য পেয়েছে। মহিলাদের সুস্বাস্থ্য লক্ষ্য কর্মসূচি এবং মুসকাল এই দুটি কর্মসূচীর রূপায়ণে বড় সাফল্য পেয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই দুই হাসপাতাল ওই দুই কেন্দ্রীয় কর্মসূচীতে যথাক্রমে ৯১ ও ৯৫ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’