অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রিপোর্ট তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে রবিবার আয়কর আধিকারিকদের তল্লাশি নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। যদিও সোমবার কমিশনের ফ্লাইং স্কোয়াডের তল্লাশি নিয়ে কমিশনের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়ে থাকা অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি চালান ‘বিজেপি বান্ধব’ আয়কর দফতরের কয়েকজন আধিকারিক। তৃণমূল কংগ্রেসের সাংসদের নিরাপত্তারক্ষীদের আটকে রেখে তন্ন তন্ন করে কপ্টার খুঁজে দেখেন। যদিও তন্নতন্ন করেও কোনও অবৈধ জিনিস উদ্ধার করতে পারেননি তাঁরা। বেশ খানিকক্ষণ তল্লাশি চালিয়ে খালি হাতেই ফিরতে হয়। ওই তল্লাশির কথা নিজেই প্রকাশ্যে আনেন  তৃণমূল কংগ্রেসের সেনাপতি। ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) কেন্দ্রকে তোপ দেগে অভিষেক লেখেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ (রবিবার) নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ, কিছুই পাওয়া যায়নি।’

রবিবারের পরে সোমবারও হলদিয়ায় রওনা দেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডের হেলিকপ্টারে তল্লাশি চালায় বিশ্বাসযোগ্যহীন নির্বাচন কমিশনের তথাকথিত  ফ্লাইং স্কোয়াডের তিন আধিকারিক। বেশ খানিকক্ষণ তল্লাশি চালিয়ে মুখ কালো করে ফিরে যান তারা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজনৈতিক প্রভু বিজেপি নেতাদের কথাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে পর পর দুই দিন তল্লাশি চালানো হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে কেন তল্লাশি চালানো হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল শিবির।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?