Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৫ হাজারেরও বেশি চাকরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

বাংলার নিয়োগ দুর্নীতির মামলায় এদিন কলকাতা হাইকোর্ট ২৫ হাজারেরও বেশি মানুষের চাকরি খারিজ করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন চলাকালীন সময়েই বাংলার(Bengal) ২৫ হাজারেরও বেশি মানুষের চাকরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। এদিন রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির(School Teachers Recruitment Scam) মামলার রায়(Case Verdict) প্রদান করতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের প্যানেলে SSC’র মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন সেই ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হল। একই সঙ্গে যাদের অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল, মেয়াদ উত্তীর্ণের পরে তাঁদের চাকরি থাকার কোনও যুক্তিসঙ্গত কোনও কারণ নেই। আর এই অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছে প্রায় হাজারেরও বেশি মানুষকে। আদালতের রায়ে এদিন তাঁদেরও চাকরি চলে গেল। এদের সকলের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে আদালত। তবে চাকরিহারাদের একটা বড় অংশই সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করতে চলেছে বলে জানা গিয়েছে।  

২০১৬ সালে School Service Commission বা SSC প্রায় ২৫ হাজার মানুষকে নিয়োগ দিয়েছিল রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলকর্মী পদে। সেই নিয়োগ নিয়েই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি। শেষে সুপ্রিম নির্দেশেই কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয় এই মামলার শুনানি ও তার রায় প্রদানের জন্য। সেই বেঞ্চই এদিন জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের প্যানেলে SSC’র মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন সেই ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হল। প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ সহ বেতনের সব টাকা ফেরত দিতে হবে। তবে সোমা দাস নামে এক ক্যান্সার আক্রান্তের চাকরি মানবিক কারণেই থাকবে বলে এদিন আদালত জানিয়েছে। একই সঙ্গে এদিন আদালত জানিয়েছে, SSC-র OMR Sheet বা উত্তরপত্র দ্রুত SSC-র সার্ভারে আপলোড করতে হবে School Service Commission-কে। আদালত এদিন এটাও জানিয়েছে নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত চালিয়ে যাবে CBI। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য CBI মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।  

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির বেঞ্চে গত ডিসেম্বর মাস থেকে এসএসসি-র মামলাগুলির শুনানি শুরু হয়েছিল। প্রায় সাড়ে তিন মাস ধরে শুনানি চলেছে। গত ২০ মার্চ শুনানি শেষ হয়। তার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এদিনের রায় ঘোষণার আগে কলকাতা হাইকোর্টে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আদালত চত্বরে। যে ভবনে এই রায় ঘোষণা হবে, সেখানে জিজ্ঞাসাবাদ না করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। মামলাকারী এবং চাকরিপ্রার্থীদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছিল। পুলিশ সকলকেই হাইকোর্টের দরজায় আটকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দিয়েছে। রায় প্রদানকালে বিচারপতি দেবাংশু বসাক জানান, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মূল মামলাগুলির পাশাপাশি সব মামলাই গ্রহণযোগ্য। এরপরেই তিনি জানিয়ে দেন প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করা হচ্ছে। একইস অঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচন শেষ হলেই আগামী জুন মাস থেকে শূণ্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে।

১৫ মিনিটে পুর ভরা টমেটো, সহজ রেসিপিতে বদলে যাবে দুপুরের খাবারের স্বাদ

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১