চার দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উলটা চশমা’র সোধি’, পুলিশের দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি : হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না ‘তারক মেহতা কা উলটা চশমা’র সোধি-কে। গত চার দিন ধরেই নিঁখোজ তিনি। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জনপ্রিয় টেলিসিরিজের দর্শক অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। মন ভেঙেছে অনুরাগীদের। জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকেই নিঁখোজ হয়ে যান গুরুচরণ সিং ওরফে ‘সোধি’। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে শেষমেশ পুলিশের দ্বারস্থ পরিবার।

ইতিমধ্যেই থানায় মিসিং রিপোর্ট দায়ের করেছেন গুরুচরণের বাবা। অভিনেতার বাবা হরগীত সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৮টা নাগাদ মুম্বই যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যান গুরুচরণ সিং। কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। মুম্বইয়েও পৌঁছননি। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন-সব জায়গায় খোঁজার চেষ্টা হয়েছে। কোথাও খোঁজ মেলেনি।’

এদিকে সোধির এক বন্ধু জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে গত কয়েকদিন ধরেই নাকি গুরুচরণের মন ভালো ছিল না। উচ্চ রক্তচাপ থাকার জন্য বেশ কয়েকটা পরীক্ষাও করাতে হয়েছিল তাঁকে। খাওয়াদাওয়াও নাকি তেমন করছিলেন না। যদিও সে কোথায় গেছে তা সকলেরই অজানা। ফোনে পেলে অন্তত চিন্তা থাকতো না। কিন্তু তাঁকে ৪ দিন ধরে ফোনেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় পুলিশের দ্বরাস্থ হয়েছেন বাবা হরগীত সিং। ছেলেকে ফিরে পাবার আশায় থানায় ইতিমধ্যেই মিসিং রিপোর্ট ও দায়ের করেছেন।  

গুরুচরণ ‘তারক মেহতা কা উল্টা চশমা-ধারাবাহিকে সোধি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি কয়েক বছর আগে শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর কারণ হিসাবে নিজের পরিবারের প্রতি সময় দেওয়ার কথা জানিয়েছিলেন। বিশেষত নিজের বাবার শারীরিক সমস্যার কারণেই তিনি তারক মেহতা কা ‘উল্টা চশমা’ শো’টি ছেড়ে দিয়েছিলেন।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?