১২ মিনিট ফ্লাইটে আটকে অদিতি, ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ, উত্তর দিল বিমান সংস্থা

অভিনেত্রী ইনস্টাগ্রামে ফ্লাইট উইন্ডো থেকে বিমানবন্দরের একটি ছবি শেয়ার করে, এটিকে 'এয়ারপোর্ট সার্কাস' বলে অভিহিত করেছেন।পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "প্রতিদিন নতুন নাটক! কোনও সিঁড়ি বা এয়ারব্রিজ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন বিমানবন্দরের নানারকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সেলিব্রিটিরা। কেউ বিমানকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন, আবার কেউ লাগেজ নিয়ে সমস্যায় পড়ছেন। তেমনি গতকাল ভোরে বিমানে আটকে পড়েছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। যিনি এই মূহুর্তে তাঁর দ্বিতীয় বিয়ের জন্যে শিরোনামে আছেন। কিছুদিন আগেই কন্নড় অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে বাগদান সেরেছেন অদিতি। যাই হোক, শনিবার ভোরে মুম্বই বিমানবন্দরে যে, অগ্নিপরীক্ষার সম্মুখীন হয়েছিলেন অদিতি, সেই নিয়েই শনিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লম্বা পোস্ট করেছিলেন অদিতি। এবার অভিনেত্রীর সেই পোস্টের উত্তর দিল ভিস্তারা বিমান সংস্থা। অভিনেত্রীর কথায়, শনিবার যখন তিনি মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন। তখন বিমান থেকে নামার জন্যে কোনও যাত্রীকেই কোন মই বা এয়ারব্রিজ দেওয়া হয়নি।

শনিবার পুরো ঘটনাটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অদিতি। তাঁর দাবি, মই বা এয়ারব্রিজ না থাকায় তিনি টারমাকে আটকা পড়েছিলেন প্রায় ১২ মিনিট। অভিনেত্রী ইনস্টাগ্রামে ফ্লাইট উইন্ডো থেকে বিমানবন্দরের একটি ছবি শেয়ার করে, এটিকে ‘এয়ারপোর্ট সার্কাস’ বলে অভিহিত করেছেন।পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “প্রতিদিন নতুন নাটক! কোনও সিঁড়ি বা এয়ারব্রিজ নেই। আমরা 12:10 টায় এয়ারপোর্ট সার্কাস দেখছি। আটকে আছে @vistara #mumbaiairportterminal2।” অভিনেত্রীর এই পোস্টেই সাড়া দিয়ে ভিস্তারা একটি বিবৃতিতে লিখেছে, “আমরা নিশ্চিত করছি যে হায়দরাবাদ থেকে মুম্বই পর্যন্ত পরিচালিত ভিস্তারা ফ্লাইট ইউকে 876-এর ডিবোর্ডিং আমাদের বিমানের সঙ্গে সিঁড়ি সারিবদ্ধ করার বাধার কারণে ১২ মিনিটের বিলম্বের সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা একই কারণে আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখিত।”

অদিতি রাও হায়দারি আজিব দাস্তান, দিল্লি 6, বাজিরাও মাস্তানির মতো একাধিক চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্যে সুপরিচিত। তিনি গত বছর হিট সিরিজ জুবিলিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন। তার আসন্ন প্রজেক্ট হল সঞ্জয় লীলা বনসালির একটি পিরিয়ড ড্রামা যার নাম ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ এবং এতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ এবং শারমিন সেগালের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। ওয়েব সিরিজটি আগামী ১ মে মুক্তি পাবে। প্রসঙ্গত, অভিনেত্রী রাধিকা আপ্তে জানুয়ারীতে একটি বিমানবন্দরে ঠিক এমনই একটি অগ্নিপরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাঁদের ফ্লাইট বিলম্বিত হওয়ার কারণে তিনি এবং অন্যান্য সহযাত্রীরা অ্যারোব্রিজের ভিতরে তালাবদ্ধ হয়ে পড়েছিলেন। তবে ‘সেক্রেড গেমস’ অভিনেতা শহর বা বিমান সংস্থার নাম বলেননি, কিন্তু ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।এছাড়াও মাঝে মধ্যেই বিমানবন্দরে নানা কারণে হয়রানির শিকার হন বলিউড তারকারা।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান