অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ‘ওয়াইনারি’ মামলার নয়া মোড়

২৬ এপ্রিল পেজ সিক্স রিপোর্ট অনুসারে, কোনও তৃতীয় পক্ষকে জোলির এনডিএ (Non-disclosure Agreement) দেখাশোনার জন্যে পিটের অনুরোধকে অভিনেত্রীর অ্যাটর্নিরা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই আইনি লড়াইতে বন্দি হলিউডের পাওয়ার প্রাক্তন দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। ২০১৬ সালে বিমানের মধ্যে স্ত্রীকে মারধর, গায়ে অ্যালকোহল ঢেলে দিয়ে ছিলেন ব্র্যাড পিট। এরপরই তাঁদের সাংসারিক বিবাদ গোটা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে যায়। কিন্তু অভিনেত্রী একবার নিজেই জানিয়েছিলেন যে, শুধু ২০১৬ নয়, বিয়ের কয়েক বছরের পর থেকেই ব্র্যাড পিটের দ্বারা তিনি মারাত্মক নির্যাতিতা। বেশ কয়েকবার অ্যাঞ্জেলিনার গায়ে হাত তুলেছেন ব্র্যাড। এরপরই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন, আর সন্তানদেরও নিজের কাছেই রেখেছেন অ্যাঞ্জেলিনা। এছাড়াও আরেকটি মামলায় আইনি লড়াইয়ে জড়িয়ে আছেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। কারণ ডিভোর্সের আগে তাঁরা যৌথভাবে একটি ওয়াইনের ব্যবসা খোলেন।

যার একটি অংশ অ্যাঞ্জেলিনার নামে। কিন্তু ডিভোর্সের পর অভিনেত্রী তাঁর অংশ বিক্রি করে দেন। ব্র্যাডের সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই। এরপরই অভিনেতা ব্র্যাড পিট মামলা দায়ের করেন অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে। তবে অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিটের দাবিগুলিকে প্রতিহত করছেন৷ জোলির বিরুদ্ধে ২০২২ সালে পিট তাঁদের ব্যবসার একাংশ ৫০০ মিলিয়ন ডলারে বিক্রির অপরাধে মামলা করেছিলেন। যেখানে জোলি বলেন, তিনি তার ব্যবসায়িক স্বার্থ বিক্রি করেছেন, এতে তিনি কোনও অপরাধ করেননি৷ ২৬ এপ্রিল পেজ সিক্স রিপোর্ট অনুসারে, কোনও তৃতীয় পক্ষকে জোলির এনডিএ (Non-disclosure Agreement) দেখাশোনার জন্যে পিটের অনুরোধকে অভিনেত্রীর অ্যাটর্নিরা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ করছেন।

বিষয়টি অপমানজনক হিসেবে দাবি করেছে অভিনেত্রীর আইনজীবীরা। এই মাসের শুরুর দিকে, পিটের আইনজীবীরা অনুরোধ করেছিলেন যে, জোলি হয়তো তার পূর্ববর্তী এনডিএগুলিকে প্রদর্শনের জন্য অভিনেতার অনুরোধটিকে ডিল-এন্ডার হিসাবে বিবেচনা করেছিলেন। কিন্তু অভিনেত্রী এখন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন, এটিকে “অপমানজনক” এবং “অযৌক্তিক” হিসাবে বলছেন। জোলি বলেছেন যে, তিনি ২০১৬ সালে ফ্রান্সে ভ্রমণে তাঁর এবং বাচ্চাদের উপর শারীরিক নির্যাতন করার পরে পিটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। জোলি জোর দিয়ে বলছেন যে, স্বাক্ষরিত অন্যান্য এনডিএ-এর বিষয়বস্তু প্রকাশ করা অন্যান্য পক্ষের গোপনীয়তা লঙ্ঘন করার সমান। পিট তাঁকে জোর করেছিল সম্পর্ক রাখার জন্যে, কিন্তু এই অন্যায্য এনডিএ-র কারণে তাঁদের চুক্তি ভেঙ্গে যায়। জোলি তার স্বার্থ বিক্রি করে দেয় স্টোলি গ্রুপের একটি সহযোগী সংস্থার কাছে। জোলির অ্যাটর্নিদের মতে, পিটের লক্ষ্য ছিল যে যেহেতু অভিনেত্রী তার বিস্তৃত কর্মজীবনের জন্য অনেকগুলি এনডিএ বিবেচনা করেছেন, তাই তার অপরাধকে জোলি ক্ষমা করে দেবে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান