চকোলেটের ওপর মিলল ফাঙ্গাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি : চকোলেটের বারের ওপর দেখা মিলল ফাঙ্গাসের। সম্প্রতি এক ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। বিষয়টি ভাইরাল হয়ে যেতেই টনক নড়েছে ক্যাডবারি সংস্থার। ক্ষমা চেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

সোশ্যাল মিডিয়ায় চারটি ছবি পোস্ট করেছেন ওই ব্যক্তি। ওই চারটি ছবিতে অর্ধেক খোলা অবস্থায় চকোলেটের প্যাকেটটিকে দেখানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে, চকোলেটের গায়ে সাদা রংয়ের ফাঙ্গাস লেগে রয়েছে। ওই ব্যক্তি ছবিগুলিকে পোস্ট করার সঙ্গে সঙ্গে জানিয়েছেন, চকোলেটটি তৈরি হওয়ার সময় দেওয়া হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। ফলে চকোলেটটি এক্সপায়ার হয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। ছবিটি দেখে সংস্থার তরফে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জিই জানিয়েছিলেন তিনি।

ছবিটি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া মেলে। গত ২৭ এপ্রিল পোস্টটি করার পর সোশ্যাল মিডিয়া ৫ লাখ ৯০ হাজার ভিউ হয়ে যায়। সেই সঙ্গে এই বিষয়ে অনেককেই মন্তব্য করতে দেখা যায়। শেষ পর্যন্ত টনক নড়ে ক্যাডবারি সংস্থাটির। সংস্থাটির তরফে জানানো হয়েছে, ‘মনডেলেজ ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড তাদের উৎপাদিত পণ্যের মান সবসময় ঠিক রাখার চেষ্টা করে। তবে যে বিষয়টি ঘটছে তারজন্য আমরা ক্ষমাপ্রার্থী।‘ এরপরই সংস্থার তরফে ওই ব্যক্তিকে পুরো বিষয়টি ইমেল মারফত জানানোর অনুরোধ করা হয়।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক