৪৮ লাখ টাকার গয়না, ২টি গাড়ি, আর কী কী সম্পত্তি রয়েছে রচনার?

তিনি হলফনামায় ছেলে প্রনীল বসুর দায়ভার উল্লেখ করেছেন রচনা। ২৯ এপ্রিল পর্যন্ত তাঁর হলফনামায় দেখা গিয়েছে, তাঁর হাতে এই মূহুর্তে রয়েছে লাখ দেড়েক টাকা এবং স্বামীর হাতে রয়েছে ৫০ হাজার টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলার ‘দিদি নং ১’। লোকসভা নির্বাচনের হুগলির তৃণমূল প্রার্থী। রাজনীতিতে নবাগতা হলেও তাঁর হাবভাব একেবারে দাপুটে। গত বছর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়া, দিদি নং ১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ, সবটাই এই জল্পনাকে আরও তুঙ্গে পৌঁছে দেয়। অবশেষে জল্পনার অবসান হয় ১০ মার্চ। ব্রিগেডের ‘জনগর্জন’ সভায় রচনাকে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই হুগলি মাতিয়ে রাখছেন রচনা। প্রায় প্রতিদিনই সেখানে প্রচারে যাচ্ছেন অভিনেত্রী, নিজের মতো জনসংযোগ করছেন। স্থানীয়দের উদ্দেশ্যে নানা বার্তা দিচ্ছেন। সঙ্গে এক একটা কাণ্ডও ঘটাচ্ছেন। কখনও হুগলির দইয়ের স্বাদ নিচ্ছেন, আবার কখনও হুগলির ঘুগনির প্রেমে পড়ছেন। আবার হুগলির নতুন ধরনের জল খাবারে বুঁদ হয়ে যাচ্ছেন। তবে এত কিছু খেলেও এখনও চন্দননগরের প্রসিদ্ধ ‘জলভরা’ সন্দেশ তাঁর কপালে জোটেনি। কারণ প্রতিদিনই তাঁকে স্থানীয়রা নানারকম খাবার খাওয়াচ্ছেন, যার ফলে প্রচার শেষে পেট ভরিয়ে বাড়ি ফিরছেন তিনি।

এদিকে তাঁর বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও রাজনীতির বাইরে তাঁরা বন্ধুই। যাই হোক, এখন তাঁর প্রচারপর্ব শেষ, এবার তিনি হলফনামা জমা করলেন মহাসমারোহে। দিলেন সম্পত্তির হিসেব পত্র। নির্বাচনের কাছে সকল নেতাদেরই তাঁদের হিসেবপত্র দিতে হয়। রচনাও তাঁর নিয়ম মতো তাঁর জমা খরচের হিসেব দিলেন। আর তার সম্পত্তির হিসেব দেখে চোখ কপালে উঠবে সবার। দেখা গেল, বছরে বছরে তাঁর আয় বেড়েছে ধাপে ধাপে। বাংলা ছবিতে একসময় রাজ করতেন রচনা। তার সঙ্গে ১৪ বছর ধরে দিদি নং ১-এর সঞ্চালিকা তিনি। সঙ্গে আছে শাড়ি এবং বিউটি প্রোডাক্টের ব্যবসা। সুতরাং তাঁর আয়ের উৎস অনেক।

রচনার সম্পত্তির হিসেব বলছে, ২০২২ থেকে ২৩ সালের মধ্যে তাঁর রোজগারের পরিমাণ ৩,১১,২২,০৮০ টাকা। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে রচনার আয় ছিল ২,৪১,৩১,৩৮০ টাকা। তার আগের বছর তাঁর রোজগার ছিল ২,৩৩,৭৪,১৪০ টাকা। রচনার স্বামী প্রবাল বসু ২০২২-২৩ সালে আয় করেছেন ২,৩৯,২৪০ টাকা, ২০২১-২২ সালে আয় করেছেন ৬৩ হাজার ৮১০ টাকা, ২০২০-২১-এ আয় করেছেন ৪, ২০, ৫১০ টাকা, ২০১৯-২০ তে আয় করেছেন ৪, ৯২, ৪০০ টাকা। তিনি হলফনামায় ছেলে প্রনীল বসুর দায়ভার উল্লেখ করেছেন রচনা। ২৯ এপ্রিল পর্যন্ত তাঁর হলফনামায় দেখা গিয়েছে, তাঁর হাতে এই মূহুর্তে রয়েছে লাখ দেড়েক টাকা এবং স্বামীর হাতে রয়েছে ৫০ হাজার টাকা।

এদিকে রচনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলি। যার মধ্যে আছে, ৪ টি সেভিংস অ্যাকাউন্ট, যাতে রয়েছে ৭৫ লাখ ২৫ হাজার টাকা। কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ৩ টি। যার মধ্যে টাকা রয়েছে ২১ লাখ টাকার অধিক। এছাড়াও তাঁর ৭০ টি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ আছে। ১৩ টি বন্ড, পিপিএফ, পোস্ট অফিসেও টাকা আছে রচনার। ৭ টি জীবন বীমায় বিনিয়োগ রয়েছে। সব মিলিয়ে রচনার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা। তবে রচনার কোনও চাষের জমি নেই। তবে অ-কৃষি জমি রয়েছে ২ টি। তাঁর চারটি অ্যাপার্টমেন্ট রয়েছে, স্থাবর সম্পত্তি রয়েছে ১৪,৭০,৫৪,৩৫১। রচনার গাড়ি রয়েছে ২ টি। যার মধ্যে একটি ৯ লাখের গাড়ি, একটি ১২ লাখের গাড়ি। রচনার ৪৮ লাখের কাছাকাছি মূল্যের গয়নাগাটি রয়েছে। আর তাঁর স্বামী সোনা-রুপো আছে ৫ লাখ টাকার মতো। এতদিন পর্যন্ত কোনও ব্যাংক লোন নেই তাঁর।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২